বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

টেকসই অর্থায়নে সহযোগিতা: বিএসইসি-ইউএনডিপির মধ্যে সমঝোতা স্মারক সই 

আমাদের বাংলা ডেস্ক :    |    ১০:৪৩ এএম, ২০২৬-০১-২৯

টেকসই অর্থায়নে সহযোগিতা: বিএসইসি-ইউএনডিপির মধ্যে সমঝোতা স্মারক সই 

টেকসই অর্থায়ন ও থিম্যাটিক বন্ড বাজারের বিকাশে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাংলাদেশের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি ভবনে ‘সাসটেইনেবল ফাইন্যান্স কল্যাবোরেশন’ শীর্ষক এই সমঝোতা স্মারক স্বাক্ষরের পাশাপাশি দুপক্ষের মধ্যে কৌশলগত আলোচনা হয়। বিএসইসির পক্ষে চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এবং ইউএনডিপি বাংলাদেশের পক্ষে সংস্থাটির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় ইউএনডিপি বাংলাদেশের প্রোগ্রাম স্পেশালিস্ট ড. মালিহা মুজাম্মিল, কান্ট্রি ইকোনমিক অ্যাডভাইজার ওয়াইস প্যারে এবং বিএসইসির কমিশনার মো. আলী আকবর, ফারজানা লালারুখসহ উভয় প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সমঝোতা স্মারকের আওতায় ইউএনডিপি বাংলাদেশ টেকসই অর্থায়ন ও বিনিয়োগ ট্যাক্সোনোমি প্রবর্তন, থিম্যাটিক বন্ড ইস্যুয়ারদের ইস্যুপূর্ব ও ইস্যু-পরবর্তী পর্যায়ে কারিগরি সহায়তা, নিয়ন্ত্রক সংস্থা ও স্টেকহোল্ডারদের প্রশিক্ষণ, উদীয়মান অর্থনীতির দেশগুলোর সঙ্গে অভিজ্ঞতা বিনিময় এবং থিম্যাটিক বন্ডের মাধ্যমে সংগৃহীত অর্থের যথাযথ ব্যবহার ও প্রকল্প পর্যবেক্ষণে সহায়তা দেবে।  পাশাপাশি আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী প্রভাব পরিমাপ ও ব্যবস্থাপনা কাঠামো গড়ে তোলা, তৃতীয় পক্ষীয় সত্যয়ন ব্যবস্থা উন্নয়ন এবং বন্ড ইস্যুয়ারদের ঝুঁকি ব্যবস্থাপনাতেও সহযোগিতা করবে সংস্থাটি। অনুষ্ঠানে বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বলেন, নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বিএসইসি সুশাসন জোরদার, স্বচ্ছতা বৃদ্ধি এবং বিনিয়োগকারীদের আস্থা সুদৃঢ় করার মাধ্যমে একটি শক্তিশালী ও বিশ্বাসযোগ্য পুঁজিবাজার গড়ে তুলতে কাজ করছে। ইউএনডিপি ও অন্যান্য অংশীজনের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে একটি সহায়ক ও পূর্বাভাসযোগ্য নিয়ন্ত্রক পরিবেশ নিশ্চিত করা হবে বলেও তিনি উল্লেখ করেন। একই সঙ্গে তিনি দীর্ঘমেয়াদি অর্থায়নের উৎস হিসেবে পুঁজিবাজারের ভূমিকা, বন্ড মার্কেট ও থিম্যাটিক বন্ডের উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। ইউএনডিপি বাংলাদেশের রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ স্টেফান লিলার বলেন, থিম্যাটিক বন্ডের মাধ্যমে পরিবেশগত ও সামাজিক খাতে উচ্চ প্রভাবসম্পন্ন বিনিয়োগ আহরণের বড় সুযোগ রয়েছে। জলবায়ু ঝুঁকি মোকাবিলা, অর্থনৈতিক গতি ধরে রাখা এবং মধ্যম আয়ের দেশে উত্তরণে থিম্যাটিক বন্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।  বিএসইসির সঙ্গে এই অংশীদারত্বের মাধ্যমে বাংলাদেশের থিম্যাটিক বন্ড বাজারের সহায়ক পরিবেশ আরও শক্তিশালী করতে ইউএনডিপি প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি।

রিটেলেড নিউজ

মূল্যস্ফীতি রোধে সরকারি ব্যয়ে কৃচ্ছসাধনের পরিপত্র জারি

মূল্যস্ফীতি রোধে সরকারি ব্যয়ে কৃচ্ছসাধনের পরিপত্র জারি

আমাদের বাংলা ডেস্ক : : ব্যয় কমানোর লক্ষ্যে নতুন গাড়ি কেনা, সরকারি কর্মকর্তাদের গাড়ি ঋণ বিতরণ, থোক বরাদ্দ থেকে ব্যয় বন্ধসহ...বিস্তারিত


সৌহার্দ্য, শৃঙ্খলা ও জবাবদিহিমূলক কর্মসংস্কৃতি গড়ার আহ্বান বাণিজ্য সচিবের

সৌহার্দ্য, শৃঙ্খলা ও জবাবদিহিমূলক কর্মসংস্কৃতি গড়ার আহ্বান বাণিজ্য সচিবের

আমাদের বাংলা ডেস্ক : : বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সৌহার্দ্য, পারস্পরিক শ্রদ্ধা ও আস্থার পরিবেশ ...বিস্তারিত


৬ বছর দাবি না করলে সঞ্চয়পত্রের আসল টাকা ও মুনাফা তামাদি হবে

৬ বছর দাবি না করলে সঞ্চয়পত্রের আসল টাকা ও মুনাফা তামাদি হবে

আমাদের বাংলা ডেস্ক : : সঞ্চয়পত্রের মেয়াদ শেষ হওয়ার পর ছয় বছরের মধ্যে আসল টাকা বা মুনাফা দাবি না করলে তা তামাদি (Time-barred) হিসেব...বিস্তারিত


রাজউক-রিহ্যাব মতবিনিময়সভা : আবাসন খাতের সংকট কাটাতে নীতিগত সহায়তা চায় রিহ্যাব

রাজউক-রিহ্যাব মতবিনিময়সভা : আবাসন খাতের সংকট কাটাতে নীতিগত সহায়তা চায় রিহ্যাব

আমাদের বাংলা ডেস্ক : : বুধবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে রাজউক ও রিহ্যাবের উচ্চ পর্যায়ের মতবিনিময়সভা হ...বিস্তারিত


আরও কমেছে সোনা-রুপার দাম

আরও কমেছে সোনা-রুপার দাম

আমাদের বাংলা ডেস্ক : : স্থানীয় বাজারে তেজাবি সোনা-রুপার (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে দেশের বাজারে সোনা- রুপার দাম ...বিস্তারিত


দ্রুত নতুন কোম্পানি পুঁজিবাজারে আনার আশ্বাস বিএসইসি চেয়ারম্যানের

দ্রুত নতুন কোম্পানি পুঁজিবাজারে আনার আশ্বাস বিএসইসি চেয়ারম্যানের

আমাদের বাংলা ডেস্ক : : ডাইরেক্ট লিস্টিংয়ের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে পু্ঁজিবাজারে নতুন কোম্পানি তালিকাভূক্ত করা হবে ব...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর