বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

কুড়িগ্রামের চরকাঠগিরাই দারুন নাজাত মাদ্রাসার ছাএ জাতীয় কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান 

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৫:৩৪ পিএম, ২০২৬-০২-০৮

কুড়িগ্রামের চরকাঠগিরাই দারুন নাজাত মাদ্রাসার ছাএ জাতীয় কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান 

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া ইউনিয়নের  প্রত্যন্ত চরাঞ্চলে অবস্থিত চরকাঠগিরাই দারুন নাজাত মাদ্রাসা। যেখানে আধুনিক সুযোগ-সুবিধা সীমিত, যোগাযোগ ব্যবস্থা দুর্বল এবং শিক্ষার্থীদের বড় একটি অংশ দরিদ্র ও বঞ্চিত পরিবারের সন্তান—ঠিক সেখান থেকেই উঠে আসছে জাতীয় পর্যায়ের সাফল্যের গল্প। এবছর ঢাকায় জাতীয় কুরআন প্রতিযোগিতায় দেশের বাছাইকৃত প্রায় ১ শত  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫ শতাধিক শিক্ষাথী অংশগ্রহণ করেন। এরমধ্যে নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া ইউনিয়নের চরকাঠগিরাই দারুন নাজাত মাদ্রাসার শিক্ষাথী হাফেজ নুরনবী দেশব্যাপী প্রথম স্থান অধিকার অর্জন করায় প্রশংসায় ভাসছেন শিক্ষক,এলাকাবাসী ও প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষাথীদের কাছে। মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা শাহজালাল বলেন, “এই অর্জন আমাদের শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসী সবার সম্মিলিত পরিশ্রমের ফসল।আমরা আমাদের শিক্ষাথীদেরকে যথাযথ নিয়মে লেখাপড়া করার চেষ্টা করি কিন্তু পারিপার্শ্বিক অবস্থানগত কারণে নানা সমস্যায় প্রতিষ্ঠানটি জর্জরিত। এছাড়া তিনি আরো  বলেন হাফেজ নুরনবী বিগত মাসের জানুয়ারী মাসে হুফফাজুল কুরআন ফাউন্ডেশন এর কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান স্বর্ণপদক অর্জন করেন। মাদ্রাসার মুতাওয়াল্লী ও পিসব-এর সাধারণ সম্পাদক মাওলানা ইমরান হুসাইন হাবিবী বলেন, “এই সাফল্য শুধু একটি পুরস্কার নয়; এটি চরকাঠগিরাই এলাকার জন্য এক বিরল সম্মান। এলাকাবাসীর ভালোবাসা ও সহযোগিতাই আমাদের শক্তি।” এ উপলক্ষে আজ রবিবার এলাকাবাসী ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে হাফেজ মাওলানা নুরনবীকে গণ সংবর্ধনা প্রদান করা হয়।  এতে এলাকাবাসী আনন্দ ও গর্বের সাথে অংশগ্রহণ করেন। তাঁদের মতে, এই সাফল্য চরাঞ্চলের নতুন প্রজন্মকে দ্বীনি শিক্ষার প্রতি আরও আগ্রহী করবে। অএ প্রতিষ্ঠানের হাফেজ মো:ফরিদুল ইসলাম জানান শিক্ষাথীদের পিছনে আমার  দীর্ঘ দিনের মেধা,পরিশ্রম ও অধ্যবসায় এর কারণে শিক্ষাথী হাফেজ নুরনবীর আজকের এই সাফল্য। 
 

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত


পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত


ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত


বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর