বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

বড় অসময়ে চলে গেল মুজাহিদুল 

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৫:২২ পিএম, ২০২১-০৪-০৬

বড় অসময়ে চলে গেল মুজাহিদুল 

মিজানুর রহমান চৌধুরী ::
হ্যা মৃত্যু অবধারিত একথা সত্য। মৃত্যু যেমন অপরিহার্য, তেমন অনিশ্চিত তার সময়কাল। কেউ জানে না কখন তার মৃত্যু হবে। সেই অবধারিত মৃত্যুই বড় অসময়ে টেনে নিয়ে গেল দৈনিক আমাদের বাংলার বাগেরহাট প্রতিনিধি শেখ মুজাহিদুল ইসলাম। কে ভেবেছিল এভাবে চলে যাবে মুজাহিদুল ইসলাম । গতকালও কি এটা বিশ্বাসযোগ্য ছিল, বা কেউ কি ভেবেছিল মুজাহিদুল আমাদের ছেড়ে চলে যাবে ? জন্ম-মৃত্যুসহ যাবতীয় সংসারধর্মীয় যা কিছু তা মহান সৃষ্টিকর্তারই নির্দেশে পরিচালিত হয়। সেই সুবাদে এই মৃত্যুকেও মেনে নিতে হবে। এটাই এই বিশ্ব ব্রক্ষান্ডের এক চিরন্তন বাস্তবতা। কিন্তু স্মৃতি, কথোপকথন সেটা কিন্তু রয়ে যায় মানুষের অন্তরে । সেই স্মৃতির শোক কাটাবো কিভাবে মুজাহিদুল। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুর ১ টায় ইন্তেকাল করেছে মুজাহিদুল।   বাগেরহাটের জাহানাবাদ উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক দৈনিক আমাদের বাংলার বাগেরহাট জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছিল মুজাহিদুল। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৪ বছর।  অনেক স্বপ্নবাজ এই যুবক তার সাথে অনেক কথা বলেছি। আমার জীবনে এরকম সহজ সরল যুবক পাইনি। তার কথা এবং কাজ ছিল শতভাগ সত্য। একটি শব্দ মিথ্যা পাইনি। তার ওয়াদা যথাযথ ছিল। দৈনিক আমাদের বাংলা নিয়ে তার অনেক স্বপ্ন ও পরিকল্পনা ছিল।। আল্লাহ ভাল জানেন কেন মৃত্যুর আগে সে এমন পরিকল্পনাগুলো আমাকে বলেছিল। কেন বলেছিলে মুজাহিদ ? আবার কেন তুমি চলে গেলে? তোমার সাথে দেখা হওয়ার কথা ছিল। তোমার বাড়িতে আমাকে দাওয়াত দিয়েছিলে। লক্ষ লক্ষ টাকা আয়ের পরিকল্পনা করেছিলে, আসলে সত্যি কথা হচ্ছে আল্লাহই ভালো জানেন। কে কোথায় কিভাবে চলে যাবে। তিনি রিজিকদাতা তিনি ই জীবনদাতা, আল্লাহ সব ভালো জানেন।। আল্লাহ সবাইকে রহম করুন।

রিটেলেড নিউজ

একটি চাকরিতে আর সংসার চলে না: মূল্যস্ফীতি, কর্মসংকট ও নতুন দারিদ্র্যের অশনিসংকেত

একটি চাকরিতে আর সংসার চলে না: মূল্যস্ফীতি, কর্মসংকট ও নতুন দারিদ্র্যের অশনিসংকেত

আবদুল্লাহ মজুমদার : : একসময় একটি চাকরি মানেই ছিল একটি পরিবারের অর্থনৈতিক নিরাপত্তা, স্বস্তি ও ভবিষ্যতের নিশ্চয়তা। মাস ...বিস্তারিত


রাজনীতিতে মিথ্যা ধোঁকাবাজির মহড়া চলছে !

রাজনীতিতে মিথ্যা ধোঁকাবাজির মহড়া চলছে !

আমাদের বাংলা ডেস্ক : : মিজানুর রহমান চৌধুরী : রাজনীতি মানে কি ধোঁকাবাজি? অব্যাহত বাটপারি, মিথ্যাবাদিতা ও প্রতারণা করা! আজ...বিস্তারিত


ছাত্র জনতার রক্তক্ষয়ী বিজয়ের ভাগীদারদের বঞ্চিত করে মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া বেনিফিসিয়ারীদের রুখবে কে ?

ছাত্র জনতার রক্তক্ষয়ী বিজয়ের ভাগীদারদের বঞ্চিত করে মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া বেনিফিসিয়ারীদের রুখবে কে ?

মিজানুর রহমান চৌধুরী : ফ্যাসিস্ট সরকারের পতনে ছাত্র-জনতার রক্তঝরা গণঅভ্যুত্থানের বিজয়ীদের বিজয় বেহাত করে মাফিয়া চক্রে...বিস্তারিত


জুলুম ও জালেমের বিরুদ্ধে মজলুমের লড়াই অপ্রতিরোধ্য গতিতে চলবে

জুলুম ও জালেমের বিরুদ্ধে মজলুমের লড়াই অপ্রতিরোধ্য গতিতে চলবে

মিজানুর রহমান চৌধুরী : “রাষ্ট্র আসলে কারা চালায়?” — এই প্রশ্নটি আজ আর কেবল কৌতূহল নয়, এটি এক তীব্র বাস্তবতা। একটি স্বা...বিস্তারিত


ভাষাশহিদ সালামের জন্মশতবার্ষিকী উদযাপন পরিষদ গঠিত

ভাষাশহিদ সালামের জন্মশতবার্ষিকী উদযাপন পরিষদ গঠিত

নিজস্ব প্রতিবেদক : ভাষাশহিদ সালামের জন্মশতবার্ষিকী উদযাপন পরিষদ গঠিত হয়েছে। শনিবার ঢাকার গুলশানে আয়োজিত এক বৈঠকে র...বিস্তারিত


ভিলেজ পলিটিক্সের কবলে বাংলাদেশ  রাজনীতির পদ-পদবী নিয়ে থানার দালালী ওদের পেশা

ভিলেজ পলিটিক্সের কবলে বাংলাদেশ রাজনীতির পদ-পদবী নিয়ে থানার দালালী ওদের পেশা

আমাদের বাংলা ডেস্ক : : মিজানুর রহমান চৌধুরী: আমাদের গ্রামীন জনপদে ভিলেজ পলিটিক্স নামে একটা কথা প্রচলিত আছে। যাঁরা গ্রা...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর