শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৬:২৯ পিএম, ২০২৬-০৩-২৫
বন্ধ হওয়ার পথে ইর্ষ্টাণ রিফাইনারী
নিজস্ব প্রতিবেদক
ফুরাচ্ছে ইস্টার্ণ রিফাইনারির জ্বালানি তেলের মজুত। অপরিশোধিত তেলের মজুদ ফুরিয়ে আসায় কমে যাচ্ছে সরবরাহ। চাহিদা অনুযায়ী তেল না পেয়ে সীমিত পরিসরে চলছে অনেক পেট্রোল পাম্প। গ্রাহকরা জানান, তারা পর্যাপ্ত পরিমাণে তেল পাচ্ছেন না। পাম্পে অকটেন ও পেট্রোলের সংকট বেড়েই চলেছে।অনেক পাম্প থেকে অকটেন দেয়া হচ্ছে না বলেও জানান তারা। এদিকে দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই এবং বর্তমানে পর্যাপ্ত মজুদ রয়েছে বলে জানিয়েছে সরকার। তেলের সরবরাহ নিয়ে জনমনে সৃষ্ট উদ্বেগের প্রেক্ষিতে সংশ্লিষ্ট মন্ত্রী ও কর্মকর্তারা আশ্বস্ত করেছেন যে কৃত্রিম সংকটের কোনো সম্ভাবনা নেই। তাই সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য কোনো মাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্যে কান না দিতে দেশবাসীকে অনুরোধ জানানো হয়েছে।
সম্প্রতি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এক বিবৃতিতে জানান, দেশে ডিজেল, পেট্রল, অকটেনসহ সব ধরনের জ্বালানি তেলের যথেষ্ট মজুদ রয়েছে।
মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হলে সৌদি আরবের রাস তানুরা টার্মিনালে এক লাখ টন ক্রুড অয়েল নিয়ে আটকা পড়ে একটি জাহাজ। তবে হরমুজ প্রণালী চালু না হলে বিকল্প পথে এপ্রিলের দিকে জ্বালানির ক্রড অয়েল আসতে পারে বলে জানান ইষ্টার্ণ রিফাইনারীর এক কর্মকর্তা। যা এপ্রিলের দিকে হতে পারে। বর্তমানে যে তেল রয়েছে তা দিয়ে দুসপ্তাহ চলতে পারে। তারপর উৎপাদন বন্ধে হতে পারে। এক্ষেত্রে আমদানিতে বাড়তি দাম গুনতে হবে বিপিসিকে। পরিশোধিত তেল আমদাানিতেও ব্যয় হবে অতিরিক্ত অর্থ।
জানা যায়, বছরে প্রায় ১৫ লাখ টন তেল পরিশোধন করে বাজারজাত করে ইস্টার্ন রিফাইনারি। অপরিশোধিত তেলের ৫০ থেকে ৬০ শতাংশ আমদানি করা হয় সৌদি আরব থেকে। মাসে গড়ে এক থেকে দুটি মাদারভেসেল ক্রুড অয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়ে। বর্তমানে ক্রড অয়েল আমদানী বন্ধ হওয়ায় ইআরএলে উৎপাদন বন্ধ হওয়ার আশংকা বেড়েই চলছে। বিশ্বস্ত সুত্রে জানা যায়, নতুন ভাবে ক্রড অয়েল আমদানী না হলে আগামী সপ্তাহ থেকে দেশের একমাত্র তেল শোধনাগার ইষ্টার্ণ রিফাইনারী বন্ধ হয়ে পড়বে।
এ বিষয়ে ইআরএল ডিজিএম মোস্তাফিজুর রহমান বলেন, আগামী সপ্তাহেই বন্ধ হবেনা, যে মজুদ আছে আরো দশ বারোদিন চলবে। তারপর হয়তো ক্রুড অয়েল ডিস্টেলেশন বন্ধ হয়ে যাবে। এপ্রিলের বিশ তারিখের বিকল্প পথে একটি জাহাজ আসার কথা রয়েছে। সে পর্যন্ত উৎপাদন বন্ধ থাকতে পারে। অকটেন ও পেট্রোল অংশ চালু থাকবে।
নিজস্ব প্রতিবেদক : পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ডিসেম্বর থেকে কার্যকর এবং জানুয়ারি মাসে বর্ধিত বেতন দেওয়ার বà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটলেও তরুণ প্রজন্মের রাষ্ট্র মেরামতের আকাঙ্ক্ষà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মুগদা থানার সাইফুল হত্যা মামলায় তথ্য গোপন করে নিম্ন আদালতের একই আদেশের বিপরীতে তিনবার à¦...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ মিজানুর রহমান, কুড়িগ্রাম :: সরকারি দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত কুড়িগ্রাম জেà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, বাংলাদেশ ও কসোভোর মধ্যে অভিন্à¦...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ নাজিম উদ্দীন হাটহাজারী : ৩/১১/২০২৬ খ্রিস্টাব্দ (১৮ই কার্তিক) রোজ মঙ্গলবার বিকাল ৩টায় চট্টগ্রà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited