শিরোনাম
ষ্টাফ রিপোর্টার : | ০৩:৪৫ পিএম, ২০২৬-০৪-১২
চট্টগ্রামের মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানার খাগড়াছড়ি রামগড় সড়কের করেরহাট সায়মন ফিলিং স্টেশনের বিপরীত পাশে পাকা রাস্তার উপর শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের মাদক বিরোধী অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধারপূর্বক ০২ জন মাদক কারবারি’কে আটক এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান গাড়ি জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার শালুকিয়া গ্রামের চৌধুরী মিয়ার ছেলে বেলাল হোসেন (৩৫) ও একই থানা এলাকার শুভপুর গ্রামের রঙ্গু মিয়ার ছেলে আব্দুল রাজ্জাক (৪৫)। রবিবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-৭ চট্টগ্রামের সহকারি পরিচালক (মিডিয়া) এ,আর,এম মোজাফফর হোসেন। প্রেস বিজ্ঞপ্তি আরো বলা হয়, চেকপোস্টে জব্দকৃত কাভার্ড ভ্যান গাড়িটির পিছনে সুকৌশলে পলিথিন দ্বারা মোড়ানে অবস্থায় ৬০ কেজি মাদকদ্রব্য (গাঁজা) উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১০লক্ষ টাকা। রবিবার গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাদেরকে জোরারগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited