শিরোনাম
চট্টগ্রাম ব্যুরো : | ০২:৩৭ পিএম, ২০২১-০৪-১৭
নগরের বিভিন্ন এলাকার দরিদ্র ও অসচ্ছল পরিবারের ঘরে ঘরে ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছে চট্টগ্রাম জেলা প্রশাসন। যারা লাইনে দাঁড়িয়ে ত্রাণ নিতে না পেরে ক্ষুদে বার্তা পাঠিয়েছেন, তাদের ঘরে রাতেই এসব ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে।
শুক্রবার (১৬ এপ্রিল) রাত ৮টা থেকে ১২টা পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও স্টাফ অফিসার টু ডিসি উমর ফারুকের নেতৃত্বে ত্রাণ সামগ্রী মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয়েছে। নগরের হালিশহর, মেহেদীবাগ, ২ নম্বর গেইট, আগ্রাবাদ, সদরঘাট, এক্সেস রোডসহ বেশ কয়েকটি জায়গায় প্রায় ৩০ জনকে ত্রাণ দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের নির্দেশে নগরের বিভিন্ন এলাকার অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছি। মূলত যারা লাইনে দাঁড়িয়ে বা নির্দিষ্ট জায়গায় দেওয়া ত্রাণ আনতে অপারগ বা সংকোচবোধ করছেন তারা জেলা প্রশাসকের কাছে মোবাইলে এসএমএস বা ফোনে জানাচ্ছেন। তাদের কাছেই রাতে ত্রাণ পৌঁছে দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, লকডাউন শুরুর দিন থেকেই গত তিনদিন ধরে রাতের বেলায় অসহায় ও দুস্থদের মাঝে ত্রাণ নিয়ে যাচ্ছি। কিছু মানুষ আছে যারা ত্রাণ নিতে অনাগ্রহী কিন্তু কাজ না থাকা বা অভাবের কারণে সাহায্যপ্রার্থী, জেলা প্রশাসক মহোদয়ের কাছে আবেদন জানানোয় তাৎক্ষণিক তিনি ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ত্রাণ পৌঁছানোর ব্যবস্থা করছেন। আমাদের এ কার্যক্রম চলমান থাকবে।
মোঃ আরফান উদ্দীন : নিজস্ব একটি সিএনজি টেক্সির মালিক হয়ে পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফেরানোর স্বপ্ন দেখেছিলেন অনেক মা...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কৃষিতে রাসায়নিক সার ও কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিয়ন...বিস্তারিত
মুহাম্মদ ওসমান বিন হাসান, ককসবাজার : : উখিয়া (কক্সবাজার): একটি সড়কের দৈর্ঘ্য মাত্র ৯৬৩ মিটার। কিন্তু সেই সড়কের সংস্কার শেষ হতে সময় গড়িয়েছ...বিস্তারিত
চট্টগ্রাম ব্যুরো : : বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ডে দলটির দুই পক্ষের পাল্টাপাল্টি ক...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সময়ে বিএনপির তৃণমূল পর্যায়ে ত্যাগী ও দীর...বিস্তারিত
মোঃ আরফান উদ্দীন : টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited