শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৭:৪৬ পিএম, ২০২৬-০৫-১০
কিশোরগঞ্জ প্রতিনিধি :
কিশোরগঞ্জের নিকলী উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৬২ পিস ইয়াবা ট্যাবলেটসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে নিকলী থানা পুলিশ। রোববার ভোররাতে উপজেলার ভাটি বরাটিয়া গ্রামে তাদের নিজ বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ইয়াবার পাশাপাশি নগদ অর্থ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নিকলী উপজেলার বিভিন্ন এলাকায় একটি সংঘবদ্ধ মাদকচক্র গোপনে ইয়াবা ব্যবসা পরিচালনা করে আসছিল। এ বিষয়ে স্থানীয়দের একাধিক অভিযোগ ও গোপন তথ্যের ভিত্তিতে পুলিশের নজরদারি বাড়ানো হয়। পরে নিশ্চিত তথ্যের ভিত্তিতে রোববার ভোরে ভাটি বরাটিয়া গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে গ্রেফতার করা হয় ওই গ্রামের বাসিন্দা আলী হোসেনের ছেলে নাদিম (২৯) এবং তার স্ত্রী রানু (২৬) কে। পুলিশের দাবি, তারা দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা ট্যাবলেট বিক্রি ও সরবরাহের সঙ্গে জড়িত ছিল।
নিকলী থানার এসআই রোমান খানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে আরও উপস্থিত ছিলেন এসআই আব্দুস ছোবহান, এসআই শারিফুজ্জামান, পিএসআই সাগর বিশ্বাস, এএসআই আমজাদ হোসেন, এএসআই জাকির হোসেনসহ পুলিশের একটি দল। পুরো অভিযানটি নিকলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে সম্পন্ন হয়।
পুলিশ জানায়, ভোররাতে অভিযানের সময় সন্দেহভাজনদের বাড়ি ঘিরে ফেলা হয়। পরে তল্লাশি চালিয়ে ঘরের ভেতর থেকে ৬২ পিস ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১৩ হাজার ৪৪০ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধার হওয়া অর্থ মাদক ব্যবসার আয় থেকে অর্জিত।
অভিযান চলাকালে একই এলাকার আনোয়ার হোসেন নামে আরেক ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। তাকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় গ্রেফতার দুইজনসহ পলাতক একজনকে আসামি করে নিকলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার পর আটককৃতদের আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে।
নিকলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবুর রহমান বলেন, “জেলা পুলিশ সুপারের নির্দেশনায় নিকলীতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে আমরা কাজ করছি। মাদক কারবারিদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। তরুণ সমাজকে রক্ষায় নিয়মিত অভিযান চলমান থাকবে এবং ভবিষ্যতে আরও জোরদার করা হবে।”
এদিকে স্থানীয় সচেতন মহল পুলিশের এ সফল অভিযানকে স্বাগত জানিয়েছেন। তারা বলেন, মাদক সমাজের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। তাই এর বিরুদ্ধে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান তারা।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited