বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

গণতান্ত্রিক রাষ্ট্রে নাগরিকের নিরাপত্তা ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব : মিজানুর রহমান চৌধুরী 

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৮:১২ পিএম, ২০২৬-০৫-২৩

গণতান্ত্রিক রাষ্ট্রে নাগরিকের নিরাপত্তা ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব : মিজানুর রহমান চৌধুরী 

আবদুল্লাহ মজুমদার :
আন্তর্জাতিক গুমবিরোধী সপ্তাহ উপলক্ষে মানবাধিকার সংগঠন অধিকার-এর উদ্যোগে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে গুমবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ মে) সকাল ১০টায় আয়োজিত এ কর্মসূচিতে মানবাধিকার কর্মী, সামাজিক সংগঠনের প্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং গুম হওয়া পরিবারের সদস্যরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, গুম শুধু একজন ব্যক্তির নিখোঁজ হওয়ার ঘটনা নয়; এটি একটি পরিবারের দীর্ঘ অনিশ্চয়তা, মানসিক যন্ত্রণা ও সামাজিক নিরাপত্তাহীনতার প্রতীক। গুমের শিকার পরিবারগুলো বছরের পর বছর প্রিয়জনের অপেক্ষায় মানবেতর জীবন কাটাচ্ছে। অনেক পরিবার আজও জানে না তাদের স্বজন জীবিত নাকি মৃত।
বক্তারা আরও বলেন, গুম একটি মানবতাবিরোধী অপরাধ এবং এটি আইনের শাসন, গণতন্ত্র ও মৌলিক মানবাধিকারের পরিপন্থী। গুমের শিকার ব্যক্তিদের সন্ধান, বিচার নিশ্চিতকরণ এবং ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা ও ক্ষতিপূরণ নিশ্চিতে রাষ্ট্রের কার্যকর উদ্যোগ প্রয়োজন। একই সঙ্গে ভবিষ্যতে গুমের পুনরাবৃত্তি রোধে জবাবদিহিতা ও স্বাধীন তদন্ত ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করা হয়।
কর্মসূচিতে “ন্যায়বিচার, ক্ষতিপূরণ এবং গুমের পুনরাবৃত্তি রোধের নিশ্চয়তা নিশ্চিত করুন” স্লোগান তুলে ধরা হয়। মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা গুমবিরোধী বিভিন্ন দাবিতে সংক্ষিপ্ত বক্তব্য দেন এবং গুমের ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান।
তুষার মুজিবের সভাপতিত্বে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বর্ষীয়ান সাংবাদিক ও এডিটরস ফোরামের সভাপতি মিজানুর রহমান চৌধুরী। অতিথি আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মওলা মুরাদ। এছাড়া বক্তব্য রাখেন মানবাধিকার কর্মী শাহজালাল, জিয়াউদ্দিন, ইমরান সোহেল, প্রকৌশলী মোমিন, কবি আসিফ ইকবাল, লাভ বাংলাদেশ পার্টির কেন্দ্রীয় সদস্য সেলিম উল্লাহ এবং শিক্ষার্থীদের মধ্যে আবদুল্লাহ আল হাসিব, মো. আলী নাছির, আনিকা আক্তার, নাদিয়া ইসলাম, আঁকি ও হৃদয় প্রমুখ। গুমের শিকার পরিবারের সদস্যদের মধ্যে বক্তব্য দেন জাহিদ হোসেনের মা, গুম ফেরত রিজভী এবং বাছা চেয়ারম্যানের মেয়ে।
চট্টগ্রাম প্রেসক্লাবের পক্ষ থেকে সংহতি প্রকাশ করে গোলাম মওলা মুরাদ বলেন, “গুমের সঙ্গে জড়িতদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করতে হবে। বিচারহীনতার সংস্কৃতি চলতে থাকলে সমাজে আইনের প্রতি মানুষের আস্থা দুর্বল হয়ে পড়ে।”
মিজানুর রহমান চৌধুরী বলেন, “দীর্ঘ সতের বছর ধরে বহু মানুষ গুমের শিকার হয়েছেন। গুম কমিশন ও সংশ্লিষ্ট অধ্যাদেশ বাতিল হওয়ায় আমরা হতাশ। এতে গুমের ভুক্তভোগী পরিবারগুলোর মধ্যে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। গুম মানবতার বিরুদ্ধে এক জঘন্য অপরাধ।”
তিনি আরও বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে নাগরিকের নিরাপত্তা ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। গুমের মতো ঘটনা সমাজে ভয় ও আতঙ্ক সৃষ্টি করে, যা ভবিষ্যৎ প্রজন্মের ওপরও নেতিবাচক প্রভাব ফেলে।
অধিকার-এর ফোকাল পার্সন ওচমান জাহাঙ্গীর এর পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধন সঞ্চালনা করেন লেখক-সাংবাদিক আবদুল্লাহ মজুমদার। বক্তারা গুমের শিকার পরিবারগুলোর পাশে দাঁড়াতে এবং মানবাধিকার রক্ষায় ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

রিটেলেড নিউজ

রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১৩ আগস্ট মনোনয়নপত্র দাখিলের ...বিস্তারিত


অষ্টম শ্রেণির শিক্ষার্থী সুপর্বার সাফল্যের ঝুলিতে ৫৩ পদক

অষ্টম শ্রেণির শিক্ষার্থী সুপর্বার সাফল্যের ঝুলিতে ৫৩ পদক

আমাদের বাংলা ডেস্ক : : চট্টগ্রামের কিশোরী সুপর্বা সুধা বিশ্বাস। ১৩ বছর বয়সী অষ্টম শ্রেণির এই শিক্ষার্থীর ঝুলিতে ইতোমধ্...বিস্তারিত


বাংলাদেশ এডিটরস্ ফোরাম এর উদ্বেগ : বাংলাদেশ এডিটরস্ ফোরাম এর কেন্দ্রীয় প্রেসিডেন্ট মিজানুর রহমান চৌধুরীর বিরুদ্ধে মিথ্যাচার

বাংলাদেশ এডিটরস্ ফোরাম এর উদ্বেগ : বাংলাদেশ এডিটরস্ ফোরাম এর কেন্দ্রীয় প্রেসিডেন্ট মিজানুর রহমান চৌধুরীর বিরুদ্ধে মিথ্যাচার

আমাদের বাংলা ডেস্ক : : বাংলাদেশ এডিটরস্ ফোরাম গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, সম্প্রতি চট্টগ্রামের একটি দৈনিক পত্রি...বিস্তারিত


নোবিপ্রবি ছাত্রশিবিরের উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ক

নোবিপ্রবি ছাত্রশিবিরের উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ক "জুলাই অনির্বাণ" আলোচনা সভা অনুষ্ঠিত 

আমাদের বাংলা ডেস্ক : : নোবিপ্রবি প্রতিনিধি : জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি ও শহীদদের স্মরণে বাংলাদেশ ইসলাম...বিস্তারিত


হাইকোর্টের রুল জারি: বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কে শুধু পুরুষের শাস্তি কেন অবৈধ নয়?

হাইকোর্টের রুল জারি: বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কে শুধু পুরুষের শাস্তি কেন অবৈধ নয়?

নিজস্ব প্রতিবেদক : বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কের ক্ষেত্রে শুধু পুরুষের শাস্তির বিধান কেন অবৈধ নয়, তা জানতে ...বিস্তারিত


জুলাইয়ের বিচারই অগ্রাধিকার, চলবে গুম-ক্রসফায়ারের মামলাও : চিফ প্রসিকিউটর

জুলাইয়ের বিচারই অগ্রাধিকার, চলবে গুম-ক্রসফায়ারের মামলাও : চিফ প্রসিকিউটর

নিজস্ব প্রতিবেদক : জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলাগুলোর বিচার অগ্রাধিকারের ভিত্তিতে এগোচ্...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর