বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার-৫, ইয়াবা,চোলাইমদ উদ্ধার  

রাঙ্গামাটি প্রতিনিধি :    |    ০৮:৪৮ পিএম, ২০২৬-০৬-১০

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার-৫, ইয়াবা,চোলাইমদ উদ্ধার  

রাঙামাটি সদর ও পৌর এলাকার বিভিন্ন স্থানে পরিচালিত বিশেষ অভিযানে ইয়াবা ও চোলাইমদসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও কোতয়ালী থানা পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে মাদক কারবারি, সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি এবং পলাতক এজাহারনামীয় আসামি রয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, রাঙামাটি সদর থানার আওতাধীন এলাকায় মাদক, জুয়া, চাঁদাবাজি, অস্ত্রধারী, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার দিবাগত মধ্যরাতে শহরের  পুরাতন হাসপাতাল এলাকা থেকে মো. হুমায়ুন কবির (৪০) নামে এক ব্যক্তিকে আটক করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। অভিযানের সময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশের তথ্যানুযায়ী, হুমায়ুন কবিরের বিরুদ্ধে পূর্বে ৪টি চুরি, ১টি ছিনতাই এবং ৪টি মাদক সংক্রান্ত মামলা রয়েছে।
এদিকে রাঙামাটির পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব এর নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে মঙ্গলবার মধ্যরাতে পরিচালিত পৃথক অভিযানে পৌরসভার বিভিন্ন এলাকা থেকে আরও চারজনকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে মানিকছড়ি বিসিক শিল্পনগরী এলাকা থেকে চিকন চান চাকমা (৫১) নামে এক ব্যক্তিকে ১৮ লিটার দেশীয় তৈরি চোলাইমদসহ গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় কোতয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে।
এছাড়া তবলছড়ি নিচের বাজার এলাকা থেকে প্রতারণা মামলায় (দণ্ডবিধির ৪২০ ধারা) সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি মো. সাহাব উদ্দীনকে গ্রেপ্তার করা হয়।
একই অভিযানে পুরাতন হাসপাতাল এলাকার শুভ দত্ত (২৮) এবং মহসিন কলোনী এলাকার মো. হৃদয় (২৭) নামে দুই পলাতক এজাহারনামীয় আসামিকেও আটক করা হয়েছে।
জেলা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হবে।
রাঙামাটি জেলা পুলিশ জানিয়েছে, মাদক, জুয়া, ইভটিজিং, কিশোর গ্যাং এবং অন্যান্য অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত


পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত


ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত


বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর