বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

গাইবান্ধায় মুনিয়ার রহস্যময় মৃত্যুর সঠিক বিচার দাবিতে মানববন্ধন 

সংবাদদাতা, গাইবান্ধা ::    |    ০৬:৫৩ পিএম, ২০২১-০৫-০৫

গাইবান্ধায় মুনিয়ার রহস্যময় মৃত্যুর সঠিক বিচার দাবিতে মানববন্ধন 

রাজধানী ঢাকার গুলশানে কলেজ ছাত্রী মোসারাত জাহান  মুনিয়ার রহস্যজনক মৃত্যুর পর চরিত্র হননের ষড়যন্ত্র বন্ধসহ   নিরপেক্ষ ও প্রভাবমুক্ত তদন্ত এবং সুষ্ঠু বিচারের দাবিতে  গাইবান্ধা জেলা শহরের ডিবি রোডে জেলা সামাজিক প্রতিরোধ কমিটির উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, ওয়াকার্স পার্টি পলিট ব্যুরোর সদস্য আমিনুল ইসলাম গোলাপ, সিপিবির প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষ, পরিবেশ আন্দোলন সভাপতি ওয়াজিউর রহমান রাফেল, উদীচী সভাপতি জহুরুল কাইয়ুম, সাংস্কৃতিক কর্মী দেবাশীষ দাশ দেবু, জেলা জাসদের সাধারণ সম্পাদক জিয়াউল হক জনি, সামাজিক সংগ্রাম পরিষদের সদস্য সচিব জাহাঙ্গীর কবীর তনু, জেলা বারের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বাবু, মহিলা পরিষদ সাধারণ সম্পাদক রিকতু প্রসাদ, নারী মুক্তি কেন্দ্রের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন শিল্পী, মাছরাঙ্গা টিভির জেলা প্রতিনিধি সিদ্দিক আলম দয়াল, বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের জেলা সভাপতি রোকেয়া খাতুন, উন্নয়ন কর্মী জয়া প্রসাদ, সাংস্কৃতিক কর্মী শিরিন আক্তার, ৭১ টিভির জেলা প্রতিনিধি শামীম আল শাম্য, বৈশাখী টিভির জেলা প্রতিনিধি এসএম বিপ্লব, সময় টিভির ষ্টাফ রিপোর্টার হেদায়েতুল ইসলাম বাবু, জেলা মহিলা পরিষদের সভাপতি মাহফুজা খান মিতা, কর্মজীবি নারীর সহ-সভাপতি আফরোজা বেগম লুপু, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি ওয়ারেস সরকার প্রমূখ। এসময় বক্তারা বলেন, মুনিয়ার  লিখে যাওয়া ডায়েরী, কল রেকর্ড, ছবি, ভিডিও সহ নানা ধরণের প্রমাণ থাকার পরও  মামলার  আসামী বসুন্ধরা গ্রপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভির কেন এখনও গ্রেফতার হচ্ছে না তা সকলকে ভাবিয়ে তুলছে। বক্তারা অবিলম্বে আসামী সায়েম সোবহান আনভিরকে গ্রেফতার ও মুনিয়ার রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু  ও প্রভাব মুক্ত তদন্ত এবং সুষ্ঠু বিচারের দাবি জানান।

রিটেলেড নিউজ

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত


মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত


পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত


ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :  ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত


পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত


আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর