শিরোনাম
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: | ০৩:৩৮ পিএম, ২০২৬-০৮-১৮
রাঙামাটির নানিয়ারচর থানার আয়োজনে মাদক বিরোধী র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) বিকেলে নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ মো. তৌফিকুল ইসলামের নেতৃত্বে নানিয়ারচর থানা থেকে মাদক বিরোধী বিশাল এক র্যালী বের হয়। র্যালী টি নানিয়ারচর মডেল মসজিদ ও নানিয়ারচর বাজার হয়ে বাবু চুণিলাল দেওয়ান সেতুর অবতারণ স্থলে গিয়ে শেষ হয়।
র্যালী শেষে অনুষ্ঠিত সমাবেশে অফিসার ইনচার্জ মো. তৌফিকুল ইসলাম বলেন, মাদক শুধু একজন ব্যক্তি কে ধ্বংস করে না। একটা পরিবার ও একটি সমাজ ও ধ্বংস করে। রাঙামাটি জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে নানিয়ারচরে মাদক বিরোধী সচেতনতামূলক অভিযান পরিচালনা করা হচ্ছে। আগামীতে মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদকের ছোবল থেকে যুব সমাজ কে রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব বলেও জানান তিনি।
এসময় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সভাপতি মোঃ আব্দুল জলিল, উপজেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ আলী, নানিয়ারচর উপজেলা জামায়াতের সভাপতি মো. জাকির হোসেন, নানিয়ারচর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এর আহ্বানে ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি : ভূরুঙ্গামারীতে পিপিআর রোগ নির্মূল এবং ক্ষুরা রোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওত...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় আগামী পাঁচ বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : হোমনা (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার হোমনা উপজেলার এসএসসি পরীক্ষায় প্রথম স্থান অর্জনকারী দড়িচর à...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় এক সৌদি প্রবাসীর স্ত্রী ও দশ বছরের অবুঝ সন্তà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ৫নং সাপমারা ইউনিয়ন পরিষদের স্থগিত নির্বাচà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited