বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

ঠাকুরগাঁওয়ের বালিয়াডঙ্গীতে সৎ মাকে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে 

ঠাকুরগাঁও প্রতিনিধি    |    ০৭:০৮ পিএম, ২০২১-০৫-০৫

ঠাকুরগাঁওয়ের বালিয়াডঙ্গীতে সৎ মাকে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে 

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে পারভীন আক্তার (৫০) নামে এক মাকে হত্যার অভিযোগ উঠেছে সৎ ছেলে সোহেল রানা (৩৫) এর বিরুদ্ধে। গতকাল বুধবার উপজেলার বড়পলাশবাড়ী ইউপির বাদামবাড়ী দাড়িয়াবস্তী গ্রামে এ ঘটনা ঘটে। সোহেল রানা বাদামবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করে। জানা যায়, ওই গ্রামের ইসরাইল হকের ২য় স্ত্রী পারভীন আক্তার গত মঙ্গলবার রাত থেকে নিখোঁজ ছিলেন। এ অবস্থায় গতকাল বুধবার বাড়ির পাশের একটি আম বাগানে পারভীনের মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে তথ্য ও আলামত সংগ্রহ করে লাশ মর্গে প্রেরন করে। নিহত পারভীন আক্তার পাশ্ববর্তী দুওসুও ইউনিয়নের মহিষমারী গ্রামের কাসেম হাজীর মেয়ে। নিহতের মা ফেন্সি বেগম বলেন, দীর্ঘদিন ধরে আমার মেয়ের খাওয়া-দাওয়া বন্ধসহ নানা ভাবে অত্যাচার করে আসছিল তার সৎ ছেলে সোহেল রানা। তাকে হত্যার পর এভাবে বাগানে ফেলে রেখেছে তারা। আমি আমার মেয়ে হত্যার সুষ্ঠু বিচার দাবি করছি।
স্থানীয় চেয়ারম্যান আমিনুল ইসলাম জানান, ঘটনাটি পুলিশ তদন্ত করছে। ইতিমধ্যে সোহেল রানা ও তার বাবা ইসরাইল হক (৬৪) কে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়েছে পুলিশ। বালিয়াডাঙ্গী থানার ওসি হাবিবুল হক প্রধান বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। বিয়ষটি বেশ স্পর্শকাতর তাই আমরা খুব ভালোভাবে এটি তদন্ত করছি। জিজ্ঞাসাবাদের জন্য সোহেল রানা ও তার বাবা ইসরাইল হককে আটক করা হয়েছে। 
এ ব্যাপারে রানীশংকৈল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো: তোফাজ্জল হোসেন জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে। লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করা হয়েছে। প্রাথমিকভাবে কিছু বলা যাচ্ছে না, তবে ময়না তদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। 

রিটেলেড নিউজ

গাড়ির মালিক হওয়ার স্বপ্নে সর্বস্বান্ত, কেডিএ মোটরস/ এনএম ফাইনান্স এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

গাড়ির মালিক হওয়ার স্বপ্নে সর্বস্বান্ত, কেডিএ মোটরস/ এনএম ফাইনান্স এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

মোঃ আরফান উদ্দীন : নিজস্ব একটি সিএনজি টেক্সির মালিক হয়ে পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফেরানোর স্বপ্ন দেখেছিলেন অনেক মা...বিস্তারিত


কৃষিতে রাসায়নিক সার-কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিয়ন্ত্রণে সচেতন হতে হবে

কৃষিতে রাসায়নিক সার-কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিয়ন্ত্রণে সচেতন হতে হবে

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কৃষিতে রাসায়নিক সার ও কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিয়ন...বিস্তারিত


৯৬৩ মিটার সড়কে চার বছরের ‘নরকযাত্রা’

৯৬৩ মিটার সড়কে চার বছরের ‘নরকযাত্রা’

মুহাম্মদ ওসমান বিন হাসান, ককসবাজার : : উখিয়া (কক্সবাজার): একটি সড়কের দৈর্ঘ্য মাত্র ৯৬৩ মিটার। কিন্তু সেই সড়কের সংস্কার শেষ হতে সময় গড়িয়েছ...বিস্তারিত


সীতাকুণ্ডে আগ্নেয়াস্ত্র হাতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

সীতাকুণ্ডে আগ্নেয়াস্ত্র হাতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

চট্টগ্রাম ব্যুরো : : বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ডে দলটির দুই পক্ষের পাল্টাপাল্টি ক...বিস্তারিত


ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর তৃণমূলে হতাশা, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিয়ে প্রশ্ন

ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর তৃণমূলে হতাশা, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিয়ে প্রশ্ন

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ:  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সময়ে বিএনপির তৃণমূল পর্যায়ে ত্যাগী ও দীর...বিস্তারিত


টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা, পথে পথে ভোগান্তি

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা, পথে পথে ভোগান্তি

মোঃ আরফান উদ্দীন : টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর