শিরোনাম
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: | ০৩:০৯ পিএম, ২০২৬-০৯-০১
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এবং কাপ্তাই হ্রদের মৎস্য সম্পদ বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় জেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে কাপ্তাই হ্রদের উন্মুক্ত জলাশয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাছের পোনা অবমুক্ত করেন ২৯৯নং আসনের সংসদ সদস্য এডভোকেট দীপেন দেওয়ান।
পোনা অবমুক্তকরণ শেষে তিনি রাঙামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স প্রাঙ্গণে পরিবেশ সুরক্ষায় বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে রাঙামাটি ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত উপ-পরিচালক নিউটন দাশ, রাঙামাটি জেলা বিএনপির সহ সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, সহ সভাপতি সাইফুল ইসলাম পনির, রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি মো. আলী বাবর, জেলা বিএনপির কোষাধ্যক্ষ মো. জসিম উদ্দিন, জেলা বিএনপির প্রকাশনা সম্পাদক নোঃ জসিম উদ্দিন, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান দিলদার হোসেন এবং জিয়া পরিষদের প্রতিনিধি সুভাষ চাকমা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে দীপেন দেওয়ান বলেন, কাপ্তাই হ্রদ রাঙামাটির অর্থনৈতিক প্রাণকেন্দ্র। হ্রদে মাছের উৎপাদন বৃদ্ধি পেলে স্থানীয় মৎস্যজীবীদের জীবিকা সুসংহত হবে। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সারা জেলায় বেশি করে গাছ লাগানোর জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান এই সংসদ সদস্য।
নিজস্ব প্রতিবেদক : প্রতিদিন নানা কাজে ঘর থেকে বের হন মানুষ। কেউ যান কর্মক্ষেত্রে, কেউ বেড়াতে, কেউ জরুরি কাজে। কাজ শেষে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চাল ও ভোজ্যতেল, প্রতিদিনের খাদ্যতালিকার এই দুই অপরিহার্য পণ্যের দাম বাড়লে তার সরাসরি প্রভাব পড়à§...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি : নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় কà§...বিস্তারিত
চট্টগ্রাম ব্যুরো : : মা ইলিশের নিরাপদ প্রজনন এবং ইলিশের উৎপাদন বৃদ্ধি করাকে কেন্দ্র করে ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর ২০২৬ ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সেনবাগ উপজেলা প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগে পারিবারিক কলহের জের ফোন ভিডিও কলে রেখে মোঃ হোরন মিয়...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মো:সোহেল তালুকদার,পটুয়াখালী : পটুয়াখালীর দুমকি উপজেলার পায়রা নদীতে নৌ পুলিশের এক সফল অভিযানে বিশা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited