শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৬:২২ পিএম, ২০২৬-০৯-০১
কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রাম জেলা বিএনপির নানা আয়োজনে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়। সকাল থেকে কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত ছাএদল,যুবদল,স্বেচ্ছাসেবকদলরসহ বিভিন্ন কর্মী ও নেতৃবৃন্দ কুড়িগ্রাম ঈদগাহ মাঠ সংলগ্ন বিএনপি অফিসে জড়ো হতে শুরু করে। পরে একটি বর্ণাঢ্য র্্যালী ও শোভাযাত্রা বাহির হয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে কলেজ মোড় চত্বরে পথসভা ও দলীয় অফিসে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা, সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সোহেল হোসাইন কায়কোবাদ, সিনিয়র যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহবায়ক হাসিবুর রহমান হাসিব,সাবেক পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মাহবুবার রহমান, সদস্য সচিব আবু হানিফ বিপ্লব, পৌর বিএনপির আহবায়ক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব, যুবদল নেতা নাসিম পারভেজ তারা, নাদিম আহমেদ, এটিএম নজিবর রহমান লেলিন, মাসুদ রানা বাবু, হাসান যুবায়ের হিমেল, আমিমুল এহসান, ছাত্রদল সভাপতি আশরাফুল হক বিপুল, সাধারণ সম্পাদক সোহেল রানা, জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি রেশমা সুলতানা, সাধারণ সম্পাদক মোসলেমা খাতুন মিলিসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব সোহেল হোসাইন কায়কোবাদ বলেন বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে আমাদের বাংলাদেশের মানুষ বিএনপিকে আবারও ক্ষমতায় নিয়ে এসেছে জনগণের ভোটের মাধ্যমে আমাদের প্রিয় নেতা জনগণের ভোটে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছে। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন আমাদের সামনে স্থানীয় নির্বাচন সেই নির্বাচনে সবাইকে একসাথে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। মানুষের সাথে সুসম্পর্ক গড়ে তুলতে হবে
এসময় বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক জানান বিএনপি প্রতিষ্ঠা হয়েছিল গণমানুষের অধিকার আদায়ের জন্য দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য ,দেশের গণতন্ত্রের জন্য ও দেশের মানুষের বহুদলীয় গণতন্ত্রের জন্য দেশের মানুষের কথা বলার জন্য বাকস্বাধীনতার জন্য সংবাদপত্রের স্বাধীনতার জন্য। আপনাদের মিডিয়ার স্বাধীনতার জন্য প্রতিষ্ঠা হয়েছিল ১৯৭৮ সালের পহেলা সেপ্টেম্বর আজ থেকে ৪৮ বছর আগে এই উদ্দেশ্যে তখন থেকে আন্দোলন করেছে এই দেশে যখনই সার্বভৌমত্ব নষ্ট হওয়ার উপক্রম হয়ে পড়েছে গণতন্ত্র ধ্বংস হয়েছিল তখন ঐ বিএনপি মাঠে ছিল। দলের পক্ষ থেকে আমরা দাঁড়িয়েছি এদেশের গণতন্ত্র রক্ষা করার জন্য এদেশের মানুষের অধিকারের জন্য ভোটের অধিকারের জন্য বিএনপি রাজ পথে ছিল এখনও আছি ইনশাআল্লাহ আগামীতে থাকবো।
নিজস্ব প্রতিবেদক : প্রতিদিন নানা কাজে ঘর থেকে বের হন মানুষ। কেউ যান কর্মক্ষেত্রে, কেউ বেড়াতে, কেউ জরুরি কাজে। কাজ শেষে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চাল ও ভোজ্যতেল, প্রতিদিনের খাদ্যতালিকার এই দুই অপরিহার্য পণ্যের দাম বাড়লে তার সরাসরি প্রভাব পড়à§...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি : নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় কà§...বিস্তারিত
চট্টগ্রাম ব্যুরো : : মা ইলিশের নিরাপদ প্রজনন এবং ইলিশের উৎপাদন বৃদ্ধি করাকে কেন্দ্র করে ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর ২০২৬ ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সেনবাগ উপজেলা প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগে পারিবারিক কলহের জের ফোন ভিডিও কলে রেখে মোঃ হোরন মিয়...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মো:সোহেল তালুকদার,পটুয়াখালী : পটুয়াখালীর দুমকি উপজেলার পায়রা নদীতে নৌ পুলিশের এক সফল অভিযানে বিশা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited