শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৯:১৪ পিএম, ২০২৬-১০-০৫
শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সংসদে বিরোধী দলীয় হুইপ সিরাজগঞ্জ-৪(উল্লাপাড়া) আসনের এমপি মাওলানা রফিকুল ইসলাম খান শিক্ষকদের দলবাজির উর্ধে থেকে পড়াশোনা করে ক্লাসে যাওয়ার আহবান জানিয়ে
বলেছেন, জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা অনন্য। উন্নত বিশ্বে শিক্ষকদের মান-মর্যাদা সবচে উন্নত। তাদের জীবন মান,বেতন,সম্মান সবই উন্নত। শিক্ষার কথা মহান আল্লাহ পাক কুরআন নাজিলের শুরুতেই শিক্ষার কথা বর্ণনা করেছেন। বাংলাদেশের সকল সমস্যার মূল বিষয় হলো নৈতিকতাবিহীন শিক্ষা ব্যবস্থা। একই দেশে মাদ্রাসা শিক্ষা ও জেনারেল শিক্ষা ব্যবস্থা কায়েম করে এদেশের মানুষকে বিভক্ত করে রাখা হয়েছে। মাদ্রাসা শিক্ষা কিংবা জেনারেল শিক্ষা কোনোটাতেই নৈতিক কিংবা পরিপূর্ণ ব্যবস্থা নেই। আল-হাদিসের উদ্ধৃতি তুলে ধরে প্রধান অতিথি বলেন ' নবী মুহাম্মদ (স:) পাঠানোই হয়েছে মানুষকে নৈতিক শিক্ষা প্রদানের জন্য।'
মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, শুধু ভালো রেজাল্ট করলেই তাকে ভালো শিক্ষা বলা যায়না। তিনি বলেন, বিগত দিনগুলোতে বিশ্ববিদ্যালয় গুলোতে গণরুম, গেস্টরুম কালচার ও নির্যাতন কালচারে পরিপূর্ণ ছিলো। দলবাজি ছিলো, চাঁদাবাজি ছিলো, গুম খুন ছিলো। পাঁচ আগস্ট পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সকল বিশ্ববিদ্যালয়ে ওইসব কালচার দূর হয়েছে। কিন্তু আবার বিশ্ববিদ্যালয় গুলোতে চক্রান্ত চলছে,ফ্যাসিবাদ ও দলবাজি কায়েম করতে মরিয়া সরকার দলীয়রা।
বিরোধী দলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান সরকারের কাছে দাবি জানিয়ে বলেন, নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষকদের এমপিওভূক্ত করতে হবে। সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ করতে হবে। তিনি বলেন যারা ক্ষমতায় আছে তারা যদি না করে আমরা ক্ষমতায় আসতে পারলে শিক্ষা জাতীয় করণ করা হবে। তিনি আরো বলেন জুলাই বন্দোবস্তো ও গণভোটের গণরায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যেতে হবে।
সোমবার (৫ অক্টোবর) জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, সিরাজগঞ্জ আয়োজিত বিশ্ব শিক্ষক দিবস'২৬ উপলক্ষে
শিক্ষকদের কর্তব্য,অধিকার ও মর্যাদা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মাদ মাইন উদ্দীন। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহা: রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমীর মাওলানা শাহিনুর আলম।
কাজীপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ হাসান মনসুর মিলনের সঞ্চালনায় সেমিনারে জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ আলী আলম, সেক্রেটারি জাহিদুল ইসলাম, ড. আব্দুস সবুর, ড. আমিনুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন।
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতনিধি : ‘সার্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহ নগরের রহমতপুর বাইপাস সড়কে রাজীব পরিবহনের বাসের সঙ্গে সিএনজিচালিত à¦...বিস্তারিত
মোঃ আরফান উদ্দীন : ২৩ বছর ধরে চট্টগ্রাম বন্দরে পড়ে থাকা বিপজ্জনক ও মেয়াদোত্তীর্ণ রাসায়নিক পণ্য অপসারণের কাজ শুরু হয়à§...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রামখানা সীমান্তে অভিযান চালিয়ে একটি পিস্তল,...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের রিফুয়েলিং এà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের নওদাবাস ইটের ভাটায় অনুষ্à¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited