শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৫:১৯ পিএম, ২০২৬-১০-০৬
সিরাজগঞ্জ ব্যুরো :
সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানায় জননিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধ প্রতিরোধ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় করার লক্ষ্যে সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার মো: সাইফুল ইসলাম সানতু।
গত ০৫ আগষ্ট রাতে শাহজাদপুর থানা এলাকায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিসহ সর্বসাধারণের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন। সভায় জননিরাপত্তা, অপরাধ প্রতিরোধ এবং পুলিশ-জনতার পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে মতবিনিময় করা হয়।
পরবর্তীতে গরু চুরিসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ স্থানে স্থাপিত বাঁশকল (বাঁশের ব্যারিকেড/চেকিং পয়েন্ট) সরেজমিনে পরিদর্শন করেন পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু।
পরিদর্শনকালে বাঁশকল ডিউটিতে নিয়োজিত সদস্যদের দায়িত্ব পালনে আরও কার্যকর ও নিরাপদ করার লক্ষ্যে তাঁদের মাঝে টর্চলাইট ও বাঁশি বিতরণ করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
জননিরাপত্তা নিশ্চিতকরণ ও অপরাধ প্রতিরোধে সিরাজগঞ্জ জেলা পুলিশের এ ধরনের কার্যক্রম নিয়মিত ভাবে অব্যাহত থাকবে বলে জানান পুলিশ সুপার।
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাঙামাটির নানিয়ারচর জোনের উদ্যোগে প্রীতিভোজের আয়োজন করা হয়েছে। শনিà...বিস্তারিত
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : রাঙ্গামাটি পার্বত্য জেলাধীন বরকল থানা, শিমুলতলী পুলিশ ক্যাম্প ও জারুলছড়ি পুলিশ ক্যাম্প পরিদর্শন ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : নীলফামারী জেলা প্রতিনিধি : নীলফামারীর ডিমলায় ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচà¦...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সেনবাগ উপজেলা প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগে পর্তুগালের প্রিন্স ইনফান্তা মারিয়া ফ্রান্সিসকা (ডাচ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : ফটিকছড়ি প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের খিরাম ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সভাপতি ও ইউনিয়ন à...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আবদুস সালাম, বরুড়া : সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মামুন গাজী (হোসাইন) নামে বরুড়ার এক প্রবাসীর মৃত্যু হয়েà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited