বাংলাদেশ   রবিবার, ২২ নভেম্বর ২০২৬  

শিরোনাম

৮ মাস পর সরিষাবাড়ীর যমুনা সারকারখানায় ইউরিয়া উৎপাদন শুরু 

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৫:২০ পিএম, ২০২৬-১০-০৬

৮ মাস পর সরিষাবাড়ীর যমুনা সারকারখানায় ইউরিয়া উৎপাদন শুরু 

সরিষাবাড়ী (জামালপুর) :
গ্যাস সংকট কাটিয়ে ৮ মাস পর উৎপাদনে ফিরলো জামালপুরের সরিষাবাড়ীর তারাকান্দিতে অবস্থিত দানাদার ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানা। দীর্ঘ ৮ মাস পর পুনরায় গ্যাস সংযোগ পেয়ে ফের উৎপাদনে ফেরায় খুশি এলাকাবাসী। এতে করে দীর্ঘদিনের সার না পাওয়ায় ভোগান্তি লাঘব হয়েছে। 

কারখানা সুত্রে জানা যায়, ১৯৯১ সালে তারাকান্দি এলাকায় প্রতিষ্ঠিত হয় যমুনা সার কারখানা। এ  কারখানাটি বাংলাদেশ রাসায়নিক শিল্প সংস্থা নিয়ন্ত্রণাধীন এবং কেপিআই-১ মানসম্পন্ন সার উৎপাদনকারী প্রতিষ্ঠান। কারখানার নিরবচ্ছিন্ন উৎপাদনের জন্য দৈনিক ৪২-৪৩ এমএমসিএফ গ্যাসের প্রয়োজন হয়। গ্যাসের চাপ স্বল্পতা ও বিভিন্ন ত্রুটির কারণে বর্তমানে উৎপাদন ১ হাজার ২০০ টনে নেমে আসে। এ কারখানা থেকে ২০টির বেশি জেলার আড়াই হাজার ডিলারের মাধ্যমে সার সরবরাহ করা হয়।

সবশেষ চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার  অ্যামোনিয়া প্ল্যান্টে যান্ত্রিক ত্রুটি ও গ্যাসের চাপ কমে যাওয়ার কারনে উৎপাদন বন্ধ করে দেয় কারখানা কর্তৃপক্ষ। এদিকে চলতি বছরের সেপ্টেম্বর মাসের ২০ তারিখ রবিবার পুনরায় গ্যাস সংযোগ পায় যমুনা সারকারখানা। এরপর বিভিন্ন ত্রুটি কাটিয়ে মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ৩ টা ১০ মিনিটে পুরোদমে ইউরিয়া উৎপাদনে ফিরে যমুনা সারকারখানা। 

এ বিষয়ে যমুনা সারকারখানার বিভাগীয় প্রধান (উৎপাদন) মোঃ ফজলুল হক বলেন, প্রায় ৮ মাস পর গ্যাস সংকট কাটিয়ে মঙ্গলবার রাত ৩টা ১০ মিনিট থেকে ইউরিয়া উৎপাদনে যায় যমুনা সারকারখানা। আশা করি অতিদ্রুত সারাদেশে যমুনার উৎপাদিত সার সরবরাহ করা হবে।

রিটেলেড নিউজ

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রীতিভোজে নানিয়ারচর জোনের সম্প্রীতির বার্তা

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রীতিভোজে নানিয়ারচর জোনের সম্প্রীতির বার্তা

মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাঙামাটির নানিয়ারচর জোনের উদ্যোগে প্রীতিভোজের আয়োজন করা হয়েছে। শনিà...বিস্তারিত


রাঙ্গামাটির বরকল থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার আব্দুর রকিব

রাঙ্গামাটির বরকল থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার আব্দুর রকিব

মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : রাঙ্গামাটি পার্বত্য জেলাধীন বরকল থানা, শিমুলতলী পুলিশ ক্যাম্প ও জারুলছড়ি পুলিশ ক্যাম্প পরিদর্শন ...বিস্তারিত


নীলফামারীর ডিমলায় দেড় হাজার কৃষকের মাঝে সার ও বীজ বিতরণের উদ্বোধন 

নীলফামারীর ডিমলায় দেড় হাজার কৃষকের মাঝে সার ও বীজ বিতরণের উদ্বোধন 

আমাদের বাংলা ডেস্ক : : নীলফামারী জেলা প্রতিনিধি : নীলফামারীর ডিমলায় ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচà¦...বিস্তারিত


সেনবাগে পর্তুগালের প্রিন্স-প্রিন্সেসকে ঘিরে উৎসবমুখর পরিবেশ

সেনবাগে পর্তুগালের প্রিন্স-প্রিন্সেসকে ঘিরে উৎসবমুখর পরিবেশ

আমাদের বাংলা ডেস্ক : : সেনবাগ উপজেলা প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগে পর্তুগালের প্রিন্স ইনফান্তা মারিয়া ফ্রান্সিসকা (ডাচ...বিস্তারিত


ফটিকছড়িতে আ'লীগ নেতা আনোয়ার মেম্বার গ্রেপ্তার

ফটিকছড়িতে আ'লীগ নেতা আনোয়ার মেম্বার গ্রেপ্তার

আমাদের বাংলা ডেস্ক : : ফটিকছড়ি প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের খিরাম ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সভাপতি ও ইউনিয়ন à...বিস্তারিত


সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বরুড়ার প্রবাসী মামুন গাজীর মৃত্যু

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বরুড়ার প্রবাসী মামুন গাজীর মৃত্যু

আমাদের বাংলা ডেস্ক : : আবদুস সালাম, বরুড়া : সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মামুন গাজী (হোসাইন) নামে বরুড়ার এক প্রবাসীর মৃত্যু হয়েà¦...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর