শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৩:০৩ পিএম, ২০২৬-১০-০৭
কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড চট্টগ্রাম বিভাগের উদোগে চট্টগ্রাম জেলা পরিষদ কনফারেন্স হলে আজ ২৫ জুলাই শনিবার সকাল ১০টা থেকে ২টা পর্যন্ত ‘‘মানবাধিকার বিষয়ক কর্মশালা ও মত বিনিময়’’ সভা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম আঞ্চলিক শাখার সভাপতি মোহাম্মদ হাবিব উল্লাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ জনাব মোহাম্মদ হাসানুল ইসলাম। অনুষ্ঠান উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি এম সোহেল আহমেদ মৃধা। অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন সংগঠনের উপদেষ্টা এডভোকেট সফিকুর রহমান। সঞ্চালনায় ছিলেন চট্টগ্রাম আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক বিদর্শন বড়ুয়া। বিশেষ অতিথিবৃন্দ ছিলেন লেফটেন্যান্ট কর্নেল আবু ইউছুফ জুবায়ের উল্লাহ, সাবেক ডেপুটি এটর্নী জেনারেল এডভোকেট আবুল হাশেম, কেন্দ্রীয় সমন্বয়ক বাবুল সরকার, কেন্দ্রীয় প্রতিনিধি মোহাম্মদ ইয়াসিন, শহীদুল ইসলাম চৌধুরী দুলদুল, এডভোকেট প্রদীপ কুমার চৌধুরী, প্রান্তিক চক্রবর্তী, তিতু বড়ুয়া অতি, সুজন বড়ুয়া, বাবলু বড়ুয়া, এম. নুরুল হুদা চৌধুরী, ইসমত পাশা চৌধুরী ইনু, জাকির হোসেন চৌধুরী বাচ্চু, মাস্টার কামাল উদ্দিন প্রমুখ।
প্রধান অতিথি বলেন, মানবাধিকার সুরক্ষায় সবচেয়ে বড় হাতিয়ার হলো ‘সচেতনতা’। নিজের অধিকার সম্পর্কে জানা যেমন প্রয়োজন, তেমনি অপরের অধিকারকে সম্মান প্রদর্শন করাও সমভাবে গুরুত্বপূর্ণ। অন্যের অধিকার রক্ষায় সোচ্চার না হলে নিজের অধিকার রক্ষা করাও অসম্ভব হয়ে পড়ে। বর্তমানে দেশে প্রান্তিক জনগোষ্ঠীর মামলা পরিচালনার জন্য সরকার কর্তৃক বিনা খরচে আইনজীবী নিয়োগের ব্যবস্থা রাখা হয়েছে। আজকের এই প্রশিক্ষণে আপনারা যারা অংশ নিয়েছেন, আপনারাই কিন্তু আগামী দিনের সচেতনতার দূত। অন্যায় ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সত্য ও ন্যায়বিচারের পক্ষে দাঁড়ানোর সাহসিকতা অর্জন করাই হোক এই কর্মশালার মূল শিক্ষা।
আমাদের বাংলা ডেস্ক : : বাগেরহাট প্রতিনিধি: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বখ্যাত ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবনের উপকূলঘà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সিলেট প্রতিনিধি : দীর্ঘ দিন বন্ধ থাকার পর এবার নতুন পরিকল্পনায় পার্কটি সংস্কার করার উদ্যোগ নিয়েছà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শেখ মোঃ এনামুল হকঃ জন্ম ও মৃত্যুর ৪৫ দিনের মধ্যে ‘শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিত’ করায় à...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে সরকারি বৃত্তি অর্জন করেছে অভিষেক বড়ুয়া। সে লায়ন বিদর্শন বড়ুয়া ও ডà¦...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চট্টগ্রাম লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম 'শৈবাল' এর নিয়মিত সভা আগ্রাবাদে ১৪ সেপ্টেম্বর সংগঠনের প্রে...বিস্তারিত
মোঃ আরফান উদ্দীন : নগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদক, চুরি, ছিনতাই, চাঁদাবাজি ও কিশোর গ্যাংসহ বিভিন্ন à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited