বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

সাতক্ষীরায় ১৩ মাসে ৯০ কোটি টাকার মাদকদ্রব্য উদ্ধার! 

সংবাদদাতা, সাতক্ষীরা :    |    ০২:১৯ পিএম, ২০২১-০৫-১০

সাতক্ষীরায় ১৩ মাসে ৯০ কোটি টাকার মাদকদ্রব্য উদ্ধার! 

অবৈধ অনুপ্রবেশের দায়ে ১৩ মাসে জেলার সীমান্তবর্তী বাংলাদেশ ভূখন্ড থেকে ১১৮ চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৩৩ বিজিবি)। ওই সময়ে তাদের কাছ থেকে ৯০ কোটি ১৪ লক্ষ ৪১ হাজার ১৮০ টাকার মাদকদ্রব্যসহ অবৈধ্য পন্য উদ্ধার করেন তারা।  ৩৩ বিজিবির অফিস সূত্রে জানা যায়, গত বছর ০৮ মার্চ দেশে করোনার সংক্রমণ শুরু হয়। অথচ সীমান্তজুড়ে মাদক চোরাচালানী বন্ধ হয় না। সেই চোরাচালানী, মাদক ও সীমান্তে অবৈধ অনুপ্রবেশ বন্ধ করতে ৩৩ বিজিবি সদস্যরা সার্বক্ষণিক তৎপর  ছিলো। তাদের ওপর প্রদত্ত দায়িত্ব ও কর্তব্য নিরবিচ্ছিন্নভাবে পালনের মাধ্যমে ওই সদস্যরা ২০২০ সালের মার্চ মাসে ২০ জন চোরাকারবারীকে আটক এর পাশাপাশি ১১৭ বোতল মদ, ৭৯৯ বোতল ফেন্সিডিল, ৩০৬ পিস ইয়াবা, ১১.৯৫ কেজি গাঁজা, এপ্রিল মাসে ০৭ জন চোরাকারবারীকে আটক এর পাশাপাশি ১৩ বোতল মদ, ৫৩৯ বোতল ফেন্সিডিল, ২৩৯ পিস ইয়াবা, ২৫.১ কেজি গাঁজা, মে মাসে ০৫ জন চোরাকারবারীকে আটক এর পাশাপাশি ৬২৬ বোতল ফেন্সিডিল, ২১৯ পিস ইয়াবা, ৪১ কেজি গাঁজা, জুন মাসে ০৭ জন চোরাকারবারীকে আটক এর পাশাপাশি ০৬ বোতল মদ, ১১৬৪ বোতল ফেন্সিডিল, ৩৯৪ পিস ইয়াবা, ৩৬.১৫ কেজি গাঁজা, জুলাই মাসে ০৭ জন চোরাকারবারীকে আটক এর পাশাপাশি ০৭ বোতল মদ, ১০০৫ বোতল ফেন্সিডিল, ১৪৩ পিস ইয়াবা, ২২ কেজি গাঁজা, আগষ্ট মাসে ০৬ জন চোরাকারবারীকে আটক এর পাশাপাশি ৩৫ বোতল মদ, ৬৪৪ বোতল ফেন্সিডিল, ৮৭ পিস ইয়াবা, ২৯.৩ কেজি গাঁজা, সেপ্টেম্বর মাসে ১০ জন চোরাকারবারীকে আটক এর পাশাপাশি ৫৯ বোতল মদ, ১৮৬৫ বোতল ফেন্সিডিল, ৫৮২ পিস ইয়াবা, ৩২.৪ কেজি গাঁজা, অক্টোবর মাসে ০৮ জন চোরাকারবারীকে আটক এর পাশাপাশি ২৪৫ বোতল মদ, ১৭৭৬ বোতল ফেন্সিডিল, ৮.৬৭ কেজি গাঁজা, নভেম্বর মাসে ১০ জন চোরাকারবারীকে আটক এর পাশাপাশি ১৭১ বোতল মদ, ১৯২১ বোতল ফেন্সিডিল, ৪৬ পিস ইয়াবা, ০৮ কেজি গাঁজা, ডিসেম্বর মাসে ০৮ জন চোরাকারবারীকে আটক এর পাশাপাশি ৫৮ বোতল মদ, ২০৭৫ বোতল ফেন্সিডিল, ৫৮ পিস ইয়াবা, ৩৮.৭ কেজি গাঁজা ও ২০২১ সালের জানুয়ারি মাসে ০৭ জন চোরাকারবারীকে আটক এর পাশাপাশি ১৫৭ বোতল মদ, ২৭৩০ বোতল ফেন্সিডিল, ১৮.২৬ কেজি গাঁজা, ফেব্রুয়ারি মাসে ১২ জন চোরাকারবারীকে আটক এর পাশাপাশি ৩৯ বোতল মদ, ১৩৭৭ বোতল ফেন্সিডিল, ১০৫ পিস ইয়াবা, ১৩.৫ কেজি গাঁজা, মার্চ মাসে ০৭ জন চোরাকারবারীকে আটক এর পাশাপাশি ১৪০ বোতল মদ, ১৪৩৭ বোতল ফেন্সিডিল, ২৯৬ পিস ইয়াবা, ২৯.৬ কেজি গাঁজা, এপ্রিল মাসে ০৪ জন চোরাকারবারীকে আটক এর পাশাপাশি ৭৮ বোতল মদ, ২৮৩ বোতল ফেন্সিডিল, ৩০০ পিস ইয়াবা, ২৩.৫ কেজি গাঁজা উদ্ধার করেন। যার আনুমানিক মুল্য ৮৭ কোটি ১৯ লক্ষ ২৭ হাজার ৪৬৮ টাকা। এছাড়াও ১৮ কোটি ৮ লক্ষ ৬৪ হাজার টাকা মূল্যের ১৪৮ টি হীরের আংটি, ০৭ কোটি ৭১ লক্ষ ১ হাজার ১৮৮ টাকা মূল্যের ১২.১ কেচি স্বর্ণ, ২৯ লক্ষ ৪৮ হাজার ৫৪০ টাকার মূল্যের রোপ্য উদ্ধার করেন। ৩৩ বিজিবির পরিচালক লে. কর্ণেল মোহাম্মাদ আল মাহমুদ জানান, সীমান্ত সুরক্ষা ও নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত করোনাকালে ৩৩ বিজিবির সদস্যরা গত ১৩ মাসে ১১৮ জন চোরাকারবারীকে আটক এর পাশাপাশি ১১১৫ বোতল মদ, ১৮২৪১ বোতল ফেন্সিডিল, ২৭৭৫ পিস ইয়াবা, ৩৩৮.১৩ কেজি গাঁজা ও ১৪৮ টি হীরের আংটি, ১২.১ কেজি স্বর্ণ, ৩৭ কেজি রোপ্য উদ্ধার করেন। যার আনুমানিক মুল্য ৯০ কোটি ১৪ লক্ষ ৪১ হাজার ১৮০ টাকা।

রিটেলেড নিউজ

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত


মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত


পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত


ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :  ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত


পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত


আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর