শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০১:৪৬ পিএম, ২০২৬-১০-১১
সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ
সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের হাটবয়ড়া উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সভাপতি ফারুক আহমেদ ও কমিটির অন্যান্য সদস্যগণ দায়িত্ব গ্রহণ করেছেন।
রবিবার ( ১১ অক্টোবর) হাটবয়ড়া উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির প্রথম মাসিক সভার মাধ্যমে তারা দায়িত্ব গ্রহণ করেন।
নবগঠিত এডহক কমিটির সভাপতি ফারুক আহমেদ ও অভিভাবক সদস্য মাসুদ রানা বিদ্যালয়ে পৌছালে তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানান, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও এডহক কমিটির সদস্য সচিব মোঃ ইসরাইল হোসেন এবং বিদ্যালয়ের শিক্ষক /শিক্ষিকা, গার্লস গাইডের সদস্যবৃন্দ।
দায়িত্ব গ্রহণকালে এডহক কমিটির সভাপতি মোঃ ফারুক আহমেদ ছাত্র /ছাত্রীদের উদ্দেশ্য বলেন,তোমাদের এখন জীবন গড়ার সময় জীবন গড়তে হলে বড়ো বড়ো স্বপ্ন দেখতে হবে। সেই স্বপ্ন বাস্তবায়ন করতে তোমাদের ভালোভাবে পড়াশোনা করতে হবে।তোমরাই পারবে এদেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড় করাতে।
তিনি আরও বলেন, আমি এই স্কুলের ছাত্র ছিলাম আমার এই স্কুলের প্রতি দরদ রয়েছে। আমি আমার মেধা,পরিশ্রম দিয়ে পিছিয়ে পড়া এই বিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ।
এ-সময় সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক সাংবাদিক শেখ মোঃ এনামুল হক, খোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বখতিয়ার ফিরোজ, সাবেক সহ-সভাপতি মোবারক আলী মেম্বার, ৪ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানা এবং হাটবয়ড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক /শিক্ষিকা, কর্মকর্তা /কর্মচারী, ছাত্র /ছাত্রীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আমাদের বাংলা ডেস্ক : : যশোর ব্যুরো : এক গৃহবধূ (৪০) এর স্বামী বিদেশে থাকার সুযোগে বিল্লাল হোসেন নামে এক লম্পট মোবাইলে ফোন কà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : যশোর ব্যুরো : ইউরোপের দেশ পর্তুগালে চাকরির ব্যবস্থা করে দেওয়ার নামে ১ কোটি ৩০ লাখ টাকা আত্মসাতের মà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : হোমনা (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার হোমনা উপজেলার দূর্গাপুর গ্রামের বাসিন্দা মাহবুব আসলাম কাঞà§...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মো:মিজানুর রহমান, কুড়িগ্রাম : কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের রাজমাল্লী তালুয়à...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সিলেট প্রতিনিধি : এলপিজি সিলিন্ডার গ্যাসের দাম বাড়তেই সিলেটে দেখা দিয়েছে সংকট দেখা দিয়েছে। সিলেট à...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আব্দুস সবুর খান, টঙ্গী: শিল্পের সঙ্গে কর্মসংস্থান জড়িত। আধুনিক প্রযুক্তির মাধ্যমে শিল্পকে এগিয়ে à¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited