শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৮:০৭ পিএম, ২০২৬-১০-১২
শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ :
স্বৈরাচার এরশাদের পতনের মাধ্যমে শহীদ জেহাদের রক্ত বৃথা যায়নি।শহীদ নাজির উদ্দিন জেহাদ যেদিন শহীদ হলো সেদিন জেহাদের লাশ ছুয়ে শপথ করেছিলাম সর্বদলীয় ছাত্র ঐক্যে পরিষদ এরশাদের পতন না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরবো না। তারপর অনেক রক্তের বিনিময়ে এরশাদকে পতন করেই ঘরে ফিরেছি।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে উল্লাপাড়া নবগ্রাম শহীদ নাজির উদ্দিন জেহাদের কবর জিয়ারত শেষে বিএনপি জাতীয় স্হায়ী কমিটির সদস্য, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান উপরোক্ত কথা গুলো বলেন।
তিনি আরও বলেন, শহীদ জেহাদের স্মৃতি সংরক্ষণের জন্য বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্যোগ গ্রহণ করেছেন।
শহীদ জেহাদ গণতন্ত্রের জন্য যে রক্ত দিয়েছিলো সেই গণতন্ত্র ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকার ধ্বংস করে দিয়ে ছিলো।সেই গণতন্ত্র উদ্ধারের জন্য বিগত সতেরো বছরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমান এর নেতৃত্বে বিএনপি নেতা কর্মীরা আন্দোলন সংগ্রাম করেছে। হাজারো নেতা কর্মী জীবন দিয়েছে। সর্বশেষ ২৪ এ শহীদ সাইদ ও ছাত্র জনতার রক্তের বিনিময়ে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে।
তিনি আরও বলেন, এই গণতন্ত্র আর ধ্বংস হতে দিবো না তারেক রহমান এর নেতৃত্বে বিএনপি সরকার গণতন্ত্র রক্ষায় বদ্ধপরিকর।
এ-সময় বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, বিএনপির যুগ্ম মহাসচিব,ডাকসুর সাবেক জিএস খায়রুল কবির খোকন এমপি, সাবেক এমপি ও ডাকসুর সাবেক এজিএস নাজিম উদ্দিন আলম,সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা বিএনপির সহ-সভাপতি কেএম শরফুদ্দিন মঞ্জু, জেলা বিএনপির ত্রাণ ও পুর্নবাসন বিষয়ক সম্পাদক ও উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল ওয়াহাব, জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক সাংবাদিক শেখ মোঃ এনামুল হক,উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হেলাল সরকার, আজিজুর রহমান মানু,জাহিদুর রহমান মিস্টার,উল্লাপাড়া পৌর বিএনপির সাবেক সদস্য সচিব মুকুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
খবর বিজ্ঞপ্তি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আধ্যাত্মিক জগতের মহান দিশারী, বড়পীর গাউসুল আজম হযরত মহিউদ্দীন আবদà§...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : গাইবান্ধা প্রতিনিধি : ছাত্রছাত্রীদের আধুনিক জ্ঞান-বিজ্ঞানে দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : নারী উদ্যোক্তাদের অর্থনৈতিক ক্ষমতায়ন, আর্থিক অন্তর্ভুক্তি এবং টেকসই ব্যবসায়িক কার্যক্রমে উৎসাহ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের হাটবয়ড়া উচ্চ বিদ্যালয়ের নবগঠিত à...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : যশোর ব্যুরো : এক গৃহবধূ (৪০) এর স্বামী বিদেশে থাকার সুযোগে বিল্লাল হোসেন নামে এক লম্পট মোবাইলে ফোন কà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : যশোর ব্যুরো : ইউরোপের দেশ পর্তুগালে চাকরির ব্যবস্থা করে দেওয়ার নামে ১ কোটি ৩০ লাখ টাকা আত্মসাতের মà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited