বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

অসমের ১৫ তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন হিমন্তবিশ্ব শৰ্মা, বাংলায় শপথ পরিমলের 

তাহের আহমেদ মজুমদার,অসম( ভারত)    |    ০৬:৫৯ পিএম, ২০২১-০৫-১০

অসমের ১৫ তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন হিমন্তবিশ্ব শৰ্মা, বাংলায় শপথ পরিমলের 

১০ মে সোমবার ভারতের অসমে  ১৫ তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ডঃ হিমন্তবিশ্ব শর্মা। রাজ্যের সাবেক স্বাস্থ্য, শিক্ষা ও অর্থ দপ্তরের  দাপুটে  মন্ত্রী হিমন্ত বিশ্ব শৰ্মা এদিন বেলা ১২ টার সময় গুয়াহাটি স্হিত শঙ্করদেব  কলাক্ষেত্ৰে আয়োজিত এক  অনুষ্ঠানে অসমের  রাজ্যপাল জগদীশ মুখীর উপস্থিতিতে অনুস্টিত শপত গ্রহণ অনুস্টানে রাজ্যের  ১৫ তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ডঃ হিমন্তবিশ্ব শর্মা।এদিন রাজ্যপাল জগদীশ মুখী নতুন মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা ও তাঁর নতুন  মন্ত্রী দের  শপথ বাক্য পাঠ করান।  মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মার সঙ্গে এদিন আরও কয়েকজন বিধায়কও নতুন মন্ত্ৰী হিসেবে শপথ গ্ৰহণ করেন।
মুখ্যমন্ত্ৰীর পর কেবিনেট মন্ত্ৰী হিসেবে শপথ গ্ৰহণ করেন বিধায়ক তথা বিজেপির রাজ্য সভাপতি রঞ্জিতকুমার দাস। তারপর ক্ৰমে অগপর রাজ্য সভাপতি তথা প্রাক্তন কৃষি মন্ত্ৰী অতুল বরা, ইউপিপিএলের উৰ্খাও গৌরা ব্ৰহ্ম, প্রাক্তন আবগারি মন্ত্ৰী বরাকের বিজেপি নেতা পরিমল শুক্লবৈদ্য, চন্দ্ৰমোহন পাটোয়ারি, কেশব মহন্ত শপথ গ্রহণ করেন।
উল্লেখ্য, ইউপিপিএলের উৰ্খাও গৌরা ব্ৰহ্ম বড়ো ভাষায় এবং পরিমল শুক্লবৈদ্য বাংলায় শপথ বাক্য পাঠ করেন। অনুষ্ঠানে বিজেপির কেন্দ্রীয় নেতা বৈজয়ন্ত পান্ডা, বিএল সন্তোষ প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও বিশিষ্ট অতিথি হিসেবে শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা, কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং, সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, অরুণাচলের মুখ্যমন্ত্রী প্রেমা খান্ডু, মনিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ, ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেইফু রিও, মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা, মেঘালয়ের বিজেপি ইনচার্জ ডঃ চুবা আও এবং অরুণাচল প্রদেশের উপ মুখ্যমন্ত্রী চাওনা মেইন প্রমুখ।
উল্লেখ্য, এদিনের শপথ গ্রহণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্বের মা মৃণালিনী দেবী, স্ত্রী রিনিকি ভূঁইয়া এবং তাঁর ছেলে-মেয়েরাও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য  গত ২ মে অসমের ভোট গণনার পর আবার ৭৫ টি আসন নিয়ে রাজ্যের ক্ষমতাশীল বিজেপি র নেতৃত্বে থাকা বিজেপি মিএ জোট আবার রাজ্যের  ক্ষমতায় আসে। এর পর দীর্ঘদিন প্রায় ৭ দিন কেঁটে য়ায় নতুন মুখ্যমন্ত্রী মনোনয়ন। শেষে গত শনিবার বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী সর্বানন্দ সানোয়াল ও ডঃ হিমন্ত  বিশ্ব শর্মা কে নিয়ে দলীয় সভাপতি জেপি নাড্ডার সহ কেন্দ্রীয় নেতৃত্ব পর পর কটি সভায় বসে টিক করেন অসমের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে ডঃ হিমন্ত  বিশ্ব শর্মা থাকবেন। আর সেটা গুয়াহাটি তে দলীয় বিধায়ক রা পরিষদী সভায় সর্বসম্মতিতে ঘোষণা  দেবেন। দলীয় নেতাদের সিদ্ধান্ত মতে রবিবার গুয়াহাটি তে রাজ্যের বিজেপি দলের ৬০ জন নির্বাচিত  বিধায়ক কে নিয়ে এক বিধায়ক পরিষদীয় দলের সভা অনুস্টিত হয়। এসভায় কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে রাজ্যের বিদায়ী মুখ্য মন্ত্রী সর্বানন্দ সানোয়াল দলের বিধায়ক পরিষদের নেতা হিসেবে ডঃ হিমন্ত  বিশ্ব শর্মার নাম প্রস্তাব করেন আর ওই প্রস্তাব টা বিধায়ক তথা বিজেপির রাজ্য সভাপতি রঞ্জিতকুমার দাস সমর্থন করেন। এদিকে এদিন সকালে রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী সর্বানন্দ সানোয়াল রাজ্যপাল জগদীশ মুখীর কাছে তাঁর ইস্তফা পএ তুলে দেন। নতুন বিধায়ক পরিষদের নেতা হিসেবে ডঃ হিমন্ত  বিশ্ব শর্মার নাম প্রস্তাব আসায় স্বাভাবিক ভাবে নতুন মুখ্যমন্ত্রীর চেয়ারে বসা  ডঃ হিমন্ত  বিশ্ব শর্মা পাকা হয়ে য়ায়। এর পর তিনি আবার রাজ ভবনে গিয়ে রাজ্যপাল জগদীশ মুখীর কাছে নতুন সরকার গঠনের জন্য বিধায়ক দের লিখিত সমর্থন পএ তুলে দেন। আর সোমবারই রাজ্যের  ১৫ তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ডঃ হিমন্তবিশ্ব শর্মা ও তার নতুন মন্ত্রী সভার ১৩ জন  সদস্য রা।

রিটেলেড নিউজ

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত


মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত


পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত


ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :  ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত


পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত


আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর