শিরোনাম
কলকাতা প্রতিনিধি : | ০৭:৪৪ পিএম, ২০২১-০৫-১০
করোনার দ্বিতীয় ঝড়ে কাঁপছে বাংলা। লাগামহীন লংক্রমণ কিছুতেই রোখা যাচ্ছে না। এই পরিস্থিতি সত্ত্বেও রাজ্যে সম্পূর্ণ লকডাউন জারি করা হবে না বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। করোনা আবহে এবার ইদের মুখে ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ছাড় দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ৫০ জনকে নিয়ে এই অনুষ্ঠান করা যাবে। তবে, ভাইরাসের কথা মাথায় রেখে এবার রেড রোডে ইদের নমাজ পাঠ করা হবে না। ইদের (Eid) দিন বাড়িতে বসেই প্রার্থনা করার আর্জি জানিয়েছেন মমতা।
অন্যদিকে, বাংলায় পূর্ণাঙ্গ লকডাউন করা হবে না বলে ফের স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সোমবার মন্ত্রিসভার প্রথম বৈঠকের পর মুখ্যমন্ত্রী বলেন, 'পুরো লকডাউন নয়, তবে লকডাউনের মতো কড়া বিধি দরকার। লকডাউনের মতো ব্যবহার করতে হবে আমাদের। একদম লকডাউন করলে লোকে খেতে পাবে না।' মমতা আরও বলেন, 'সকলকে কোভিড নির্দেশ কড়া ভাবে মেনে চলতে হবে। এবার কোভিড বেশি হচ্ছে, সংক্রমণের হারও বেশি।'
উল্লেখ্য, বাংলায় করোনার সংক্রমণ ক্রমশ বাড়ছে। যদিও রাজ্যে সম্পূর্ণ লকডাউন চালু করা হয়নি। তবে, লোকাল ট্রেন পরিষেবা ১৪ দিনের জন্য বন্ধ রাখা হয়েছে। গণপরিবহণেও রাশ টানা হয়েছে। পাশাপাশি জিম, স্পোর্টস কমপ্লেক্স, সিনেমা হল, রেস্তরাঁ, বার অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। বাজার খোলার সময়ও নির্দিষ্ট করা হয়েছে।
এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, 'কোভিড মোকাবিলা আমাদের অগ্রাধিকার। সব হাসপাতালকে অক্সিজেন সেন্টার বানাতে হবে। আমাদের আরও অনেক অক্সিজেনের প্রয়োজন রয়েছে। আমরা ৩ কোটি ভ্যাকসিন চেয়েছি। পেয়েছি মাত্র ১ লাখ। ৩-৪ কোটি ভ্যাকসিন দরকার। রাজ্যে সকলকে নিখরচায় ভ্যাকসিন দেওয়া হবে'। কেন্দ্র কোনও সাহায্য করছে না বলে ফের এদিন অভিযোগ করলেন মমতা। মুখ্যমন্ত্রী বলেছেন, 'কোথা থেকে ভ্যাকসিন পাওয়া যাবে, সেটা ভাবতে হবে সরকারকে। অক্সিজেন, ভ্যাকসিন নিয়ে পলিসি বানাতে হবে।'-
আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited