শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৪:০৭ পিএম, ২০২৬-১০-১৪
কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রাম সদরের বেলগাছা ইউনিয়নে এক ‘মাদকাসক্ত’ ছেলের ছুরিকাঘাতে মা নিহত মুনিরা বেগম (৫৬),গুরুতর আহত হয়েছেন অবসরপ্রাপ্ত টেক্সাটাইল প্রকৌশলী বাবা সরদার আলী (৬৫)।
বুধবার (১৪ অক্টোবর) ভোরে সদরের খলিলগঞ্জ স্কুল এন্ড কলেজের পেছনে ইউনিয়নের ১ নং ওয়ার্ডের পলাশবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, ‘মাদকাসক্ত’ সুমনকে কয়েকবার মাদক নিরাময় কেন্দ্রে পাঠান তার বাবা-মা। কিন্তু সে বারবার পালিয়ে আসে। তাকে ফের পাঠানোর জন্য প্রস্তুতি নিয়েছিলেন তার বাবা-মা। কিন্তু সুমন তাতে রাজি ছিলেন না। বুধবার ভোরে সিরাজগঞ্জ থেকে আসা একটি মাদক নিরাময় কেন্দ্রের কর্মীরা সুমনকে নিতে তাদের বাড়িতে অপেক্ষা করছিলেন। বিষয়টি বুঝতে পেরে সুমন তার ঘর থেকে বের হয়ে বাড়িতে থাকা ছুরি দিয়ে তার মায়ের বুকে আঘাত করেন। এসময় তার বাবা এগিয়ে গেলে তার পেটে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যান সুমন। বাড়িতে থাকা মাদক নিরাময় কেন্দ্রের লোকজন গুরুতর আহত এই দম্পতিকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মা মুনিরা বেগমকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত বাবা সরদার আলীকে উন্নত চিকিৎসার জন্য রংপুর হাসপাতালে পাঠানো হয়।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন
,খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। অভিযুক্ত ছেলেকে ধরতে আমরা মাঠে রয়েছি। তাকে আটকের জন্য জোর প্রচেষ্টা চলছে।
আমাদের বাংলা ডেস্ক : : নবীন শিক্ষার্থীদের বরণ এবং ভবিষ্যৎ কর্মজীবন গঠনে দিকনির্দেশনা প্রদানের লক্ষ্যে গাউসিয়া কমিটি বà¦...বিস্তারিত
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী ও রাঙামাটির ২৯৯ নং সংসদীয় আসনের সংসদ সদস্য অ্যাà¦...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : আর্থিক অসচ্ছলতা এবং প্রতিবন্ধী হওয়ার কারণে খাগড়াছড়ি সরকারি কলেজের শারীরিক প্রতিবন্ধী এক শিক্ষাà¦...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চোরাচালানের ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশের বিশেষ অভিযানে প্রায় ২০ লাখ টাকা মূল্à¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited