শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৬:৩৬ পিএম, ২০২৬-১০-১৪
আখতারুজ্জামান চাঁপাইনবাবগঞ্জ:
জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে সকালে সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে শিক্ষা প্রতিষ্ঠানে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সেমিনারে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সমন্বয়ে সড়ক নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। সড়কে চলাচলের সময় ট্রাফিক আইন মেনে চলা, নির্ধারিত স্থানে রাস্তা পারাপার, যানবাহনে নিরাপদে চলাচল এবং চালকদের দায়িত্বশীল ভূমিকা পালনের বিষয়ে আলোচনা করা হয়।
সেমিনারে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান, চাঁপাইনবাগঞ্জ বিআরটিএ’র সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শাহজামান হক, মোটরযান পরিদর্শক বি আরটি এর কাফিউল হাসান মৃধা, টি আই-২ আজিজ ফেরদৌস।
চাঁপাইনবাগঞ্জ বিআরটিএ’র সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শাহজামান হক সেমিনারে বক্তব্যে বলেন,
সড়ক দুর্ঘটনা প্রতিরোধে শুধু আইন প্রয়োগ নয়, জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। বিশেষ করে শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই ট্রাফিক আইন ও নিরাপদ সড়ক ব্যবহারের বিষয়ে সচেতন করে তুলতে হবে। পথচারী, চালক, শিক্ষার্থী ও অভিভাবক—সবার সম্মিলিত দায়িত্বশীল আচরণই পারে সড়ক দুর্ঘটনা কমিয়ে আনতে, এসব কথা তুলে ধরেন।
সেমিনারে আয়োজক, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
আমাদের বাংলা ডেস্ক : : গাইবান্ধা প্রতিনিধি : জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাড়িতে সন্ত্রাসী হামলার প্রতিবা...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আন্ডারপাস নয় - সুপরিকল্পিত ফ্লাইওভার ব্রিজের ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: 'একটাই লক্ষ-হতে হবে দক্ষ' এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: “অবিচল বিশ্বাসের ৫০ বছর”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আইএফআইসি ব্à¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তখন তার বয়স সবেমাত্র ১২। পরিবারের সিদ্ধান্তে বিয়ের কথাবার্তাও প্রায় পাকা হয়ে গিয়েছিল। কিন্তু শৈশ...বিস্তারিত
চট্টগ্রাম ব্যুরো : : ডিজিটাল জগতে সংঘটিত অপরাধ প্রতিরোধ ও মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বাড়ানো হবে à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited