শিরোনাম
মো. আরফান উদ্দীন | ০৬:৫৯ পিএম, ২০২৬-১০-২৫
প্রিয় সহকর্মী ভাই,
পৃথিবীর মায়া ত্যাগ করে একদিন আমাদের প্রত্যেককেই চলে যেতে হবে। এই পৃথিবীতে কেউ চিরস্থায়ী নয়; প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আজ আপনার শ্রদ্ধেয় মা ইহলোক ত্যাগ করেছেন। মহান আল্লাহ যেন আপনাকে ও আপনার পরিবারকে এই গভীর শোক ধৈর্য ও ঈমানের সঙ্গে সহ্য করার তাওফিক দান করেন। এটাই পৃথিবীর চিরন্তন বাস্তবতা।
মা শুধু একটি শব্দ নয়; মা মানে ভালোবাসা, মমতা, আশ্রয় এবং নিঃস্বার্থ দোয়া। মায়ের চলে যাওয়া জীবনের সবচেয়ে আপন আশ্রয়গুলোর একটি হারিয়ে ফেলার মতো বেদনাদায়ক। মায়ের শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়। যত দিন মা আমাদের মাঝে থাকেন, তত দিন তাঁর ভালোবাসা, স্নেহ ও দোয়া আমাদের জীবনের অমূল্য সম্পদ হয়ে থাকে।
মহান আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, “প্রত্যেক প্রাণীই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে।” (সূরা আলে ইমরান, আয়াত ১৮৫)
তাই আসুন, আমরা মৃত্যুকে স্মরণ করি, অহংকার পরিহার করি এবং মানুষের সঙ্গে সদাচরণ করি। দুনিয়ার মোহে পড়ে যেন আখিরাতের কথা ভুলে না যাই। আজ যাঁরা আমাদের পাশে আছেন, একদিন তাঁরা হয়তো আমাদের মাঝে থাকবেন না। তাই প্রিয়জনদের যথাযথ ভালোবাসা ও সম্মান করি, মা-বাবা জীবিত থাকলে তাঁদের সেবা করি এবং তাঁদের ইন্তেকালের পর তাঁদের জন্য আন্তরিকভাবে দোয়া করি।
প্রিয় ভাই, আপনার এই শোকের মুহূর্তে আপনাকে সান্ত্বনা দেওয়ার মতো যথার্থ ভাষা আমার জানা নেই। মহান আল্লাহ আপনার মরহুমা মাকে ক্ষমা করে দিন, তাঁর কবরকে নূরে পরিপূর্ণ করুন, কবরের জীবনকে প্রশান্তিময় করুন এবং তাঁকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করুন। আল্লাহ তাআলা আপনাকে ও আপনার পরিবারের সকল সদস্যকে এই শোক সহ্য করার শক্তি, ধৈর্য ও উত্তম প্রতিদান দান করুন। মহান আল্লাহর দরবারে শুকরিয়া যে আপনি আপনার মায়ের জানাযায় ইমামতি করতে পরছেন যা অনেক বেশি সৌভাগ্য আর গৌরবের বিষয়।
আপনি তাঁর জন্য সদকায়ে জারিয়া অব্যাহত রাখুন, তাঁর নামে দান-সদকা করুন এবং নিয়মিত তাঁর মাগফিরাতের জন্য দোয়া করুন। মহান আল্লাহ আপনার এই নেক আমলগুলো কবুল করুন।
আমিন, ইয়া রব্বাল আলামিন।
লেখক: মো.আরফান উদ্দীন, চিফ রিপোর্টার দৈনিক আমাদের চট্টগ্রাম।
আবদুল্লাহ মজুমদার : : সকালে সংবাদ সংগ্রহে বের হন একজন সাংবাদিক। মানুষের কথা, সমাজের সংকট আর অনিয়ম-অসংগতি তুলে ধরাই তাঁর à¦...বিস্তারিত
বেন্জামিন রফিক :: : ময়মনসিংহ বন বিভাগের ডেপুটি রেঞ্জার ইসমাইলের বিরুদ্ধে বিভিন্ন সময়ে কাঠ-পাচার, টাকার বিনিময়ে বনভ...বিস্তারিত
মামুনুর রশীদ সেলিম : : চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মাওলানা মোহাম্মদ মনিরুজ্জামান ইসলামাবাà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরে থাকছেন না টোকিওতে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী। তাক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পৃথিবীব্যাপী বিভিন্ন দ্বন্দ্ব নিরসনে, শান্তি প্রতিষ্ঠায় ও উন্নয়নের জন্য কাজ করছে জাতিসংঘ। সেই জা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited