শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৮:১৪ পিএম, ২০২৬-১০-২৬
কুড়িগ্রাম প্রতিনিধি:
হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ, কুড়িগ্রাম জেলা শাখার উদ্যাগে 'জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান কুড়িগ্রাম সদর বাস স্ট্যান্ড সংলগ্ন মডেল মসজিদে ( ২৫ অক্টোবর) রবিবার বিকালে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে আলহাজ্ব হযরত মাওলানা আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন, রংপুর জোন-১ এর বিভাগীয় সাধারণ সম্পাদক— হাফেজ মুহাম্মদ শহিদুল ইসলাম শহীদ।প্রধান বিচারকের দায়িত্ব পালন করেন বিভাগীয় জিম্মাদার, রংপুর— এইচএম আব্দুল বাতেন বিন ত্বাহের।
আহ্বানে রয়েছেন কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মাওলানা ওমর ফারুক সাহেব এবং সেক্রেটারিতে হাফেজ মো: শাহজালাল প্রমুখ।
এতে কুড়িগ্রাম জেলার ৫০ টি মাদরাসার প্রায় ৩ শত ৫০ জন শিক্ষাথীকে ৫ টি গ্রুফে বিভক্ত হয়ে অংশগ্রহণ করে।
এতে ভিতরবন্দ ভাঙ্গামোড় দারুন নাজাত ও চর কাঠগিরাই দারুন নাজাত নুরানী ও হাফেজিয়া মাদরাসার দুই শাখার মোট ১১ জন শিক্ষাথী প্রথম দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ পঞ্চম স্থান অর্জন করে জাতীয় পর্যায়ে নির্বাচিত হয়েছেন।
এসময় প্রধান অতিথি হাফেজ মুহাম্মদ শহিদুল ইসলাম শহীদ জানান আজকের এই কোমলমতি কুরআনের পাখিরা জাতীয় পর্য়ায়ে অংশগ্রহণ করে তাঁদের মেধা বিকাশের পরিচয় দিয়েছেন।
কুড়িগ্রাম জেলা শাখার সেক্রেটারি হাফেজ মো: শাহজালাল বলেন আমার প্রতিষ্ঠানের ১১ জন শিক্ষাথী জাতীয় পর্যায়ে সুযোগ পাওয়ার আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত।
নিজস্ব প্রতিবেদক : যশোর ব্যুরো : আসছে ৩১ অক্টোবর ১১ দলীয় জোটের লংমার্চ সফল করার লক্ষ্যে যশোরে লিফলেট বিতরণ করেছেন জাতà...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : সেনবাগ উপজেলা প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে লাউ আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়à...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : পটুয়াখালী জেলা প্রতিনিধি : দীর্ঘ ৯ বছর পর আয়োজিত কুয়াকাটা পর্যটন কার্নিভাল সম্পন্ন হওয়ার পর সমুদ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পুলিশ কঠোর হলে বলা হয় ‘ফ্যাসিস্ট পুলিশ’, আবার নীরব থাকলে বলা হয় ‘দুর্বল পুলিশ’। আইনশৃঙ্খলা র...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : সম্প্রতি ফ্রান্স, ইতালি, স্পেন, বেলজিয়াম, আলবেনিয়াসহ ইউরোপের বিভিন্ন দেশের তরুণ প্রজন্ম বা জেন-জি&rs...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি : : দীর্ঘদিন ধরে ঢাকা ও চট্টগ্রাম থেকে সরাসরি ট্রেনে পর্যটন নগরী কক্সবাজার যাওয়ার সুযোগ পাচ্ছেন যাত্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited