শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ১২:২৪ পিএম, ২০২৬-১১-০৮
শেখ মোঃ এনামুল হক,সিরাজগঞ্জ :
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলো এদেশের মানুষের কাছে আইডল। ৭ নভেম্বর বাংলাদেশের স্বাধীনতার ভিত্তিকে শক্ত অবস্থানে নিয়েছিল। ৭ নভেম্বর ঘটার অনেক কারণ ছিল। ১৫ আগষ্ট পট পরিবর্তণের পরে দেশ একটা দোদল্যুমান অবস্থায় ছিল। পরে খন্দকার মোস্তাককে কিছু জুনিয়র অফিসাররা দেশ পরিচালনা করতে দেয়। এ নিয়ে আর্মির মধ্যে একটা দ্বন্দ্ব ছিল। আর্মির মধ্যে পলিটিক্স চলছিল, আওয়ামী পন্থী ছিল, বাম জাসদের বাহিনী ছিল একটি ছোট্ট ইসলামিক গ্রুপও ছিল। বাংলাদেশের আর্মির মধ্যে মুক্তিযুদ্ধের সময় যে কজন সেক্টর কমান্ডার ছিলেন, সবচেয়ে চৌকস ছিলেন শহীদ জিয়াউর রহমান। তিনি পাকিস্তানের বিরুদ্ধে উই রিভোল্ট বলে বিদ্রোহ করে বের হয়ে এসে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছেন।
শনিবার (৭ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা গুলো বলেন।
মন্ত্রী আরও বলেন, মুক্তিযুদ্ধের পরে আমরা যে সরকার পেয়েছিলাম, সেই সরকার এসে দেশে অরাজকতা সৃষ্টি করেছিল। আইনের শাসন বলে কিছু ছিল না। সব জায়গায় ছিল স্বজনপ্রীতি। দেশের আইন শৃঙ্খলা এত অবনতি হয়েছিল, যে তখনকার নেতা যাকে বাংলাদেশের মানুষ ভালোবাসা দিয়েছিল, যার ওপর আস্থা রেখেছিল, যদিও তিনি মুক্তিযুদ্ধের সময় অনুপস্থিত ছিলেন তারপরও এদেশের মানুষ তার ওপর দায়িত্বভার দিয়েছিলেন। কিন্তু যখন তিনি বাকশাল কায়েম করলেন। মাত্র ৪টা পত্রিকা রেখে সবগুলো ব্যান্ড করে দিলেন। মানুষের মত প্রকাশ শ্বাস বন্ধ করে দেওয়ার অবস্থার সৃষ্টি হয় তখনই কিন্তু বিস্ফোরণ ঘটে। যেমনটা ঘটেছিল ২৪শে-ঠিক একই অবস্থা শেখ হাসিনার আমলে হয়েছিল, যার ফলে বিস্ফোরণটা হয়েছিল।
জ্বালানিমন্ত্রী টুকু বলেন, শহীদ জিয়াউর রহমান সাড়ে তিন বছর ক্ষমতায় ছিলেন। এই সাড়ে তিন বছরে তিনি ভিত গড়ে দিয়েছেন। তিনি মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা করতেন। মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল জিয়াউর রহমান সাহেবের গড়া। মুক্তিযুদ্ধকে বিক্রি করে ফ্যাসিষ্ট সরকার নাতিপুতিকে চাকরি দিতে গিয়ে মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করেছে। পয়সা দিলে সম্মান হয় না, ভাতা দিলেই সম্মান হয় না। সম্মান হয় মুক্তিযোদ্ধার ভুমিকাকে রিকগনাইজেশন করা। এখন আর ছেলেপেলেরা মুক্তিযোদ্ধাদের পাত্তা দেয় না।
এ কারণেই আর্মি ও সাধারণ মানুষের কাছে জনপ্রিয় ছিলেন তিনি। ৭ নভেম্বর আওয়ামী লীগ বলে সিপাহী হত্যা দিবস-ওদের জন্যই তো সিপাহী হত্যা হয়েছে। ওরা যেভাবে মানুষকে হত্যা করেছিল, ৪০ হাজার রাজনৈতিক কর্মী হত্যা করেছিল। এই সিপাহীরা যেদিন বিদ্রোহ না করতো, জনগণকে সাথে করে জিয়াউর রহমানকে বন্দী অবস্থা থেকে বের করে না আনতো-তাহলে বাংলাদেশের ভৌগলিক অবস্থা অন্যরকম হতো।
মন্ত্রী আরও বলেন, জিয়াউর রহমান ছিলেন অত্যান্ত সাহসী। সাহসী ছিলেন বলেই পাকিস্তানের বিরুদ্ধে রিভোল্ট করে ছোট্ট সেনা টিম নিয়ে চট্টগ্রামে ক্যান্টমেন্ট থেকে বের হতে পেরেছিলেন। তাঁর সাহসের আরও প্রমাণ আছে।
জেলা প্রশাসক মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,জেলা পরিষদের প্রশাসক ইঞ্জিনিয়ার মোঃ সাইফুল ইসলাম শাহীন, পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহীদুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু ও জেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল প্রমূখ।
এ-সময় সিরাজগঞ্জ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক : ২০২৭ শিক্ষাবর্ষের সব পাঠ্যপুস্তক ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যেই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়ার à¦...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ফের বিক্ষোভ করার চেষ্টা করেছেন পোশাক কারখানার কà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আবদুস সালাম। বরুড়া, কুমিল্লা: কুমিল্লার বরুড়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালি ও আলোà¦...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ার প্রবণতা র...বিস্তারিত
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : "করবো সমবায় গড়বো দেশে, সবার আগে বাংলাদেশ।" এই প্রতিপাদ্যে ৫৫তম জাতীয় সমবায় দিবস ২০২৬ উদযাপন উপলà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : ভূমধ্যসাগরের উত্তাল সাগরে মৃত্যুর মুখ থেকে উদ্ধার হওয়ার পর মিশরের দামিয়েত্ত কারাগারে আটক ৬৫ বাংল...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited