বাংলাদেশ   বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬  

শিরোনাম

জেলায় ১৮৬ জন নারী ও শিশু ধর্ষণের শিকার  

সাতক্ষীরা প্রতিনিধি::    |    ০২:৪৩ পিএম, ২০২১-০৫-১৯

জেলায় ১৮৬ জন নারী ও শিশু ধর্ষণের শিকার  

মহামারি করোনার মধ্যে জেলায় ১৮৬ জন নারী ও শিশু ধর্ষণের শিকার হয়েছেন। চলতি বছরের প্রথম চার মাসে সাতক্ষীরা জেলায় প্রায় অর্ধ শতাধিক নারী ও শিশু ধর্ষিত হয়েছে। এর মধ্যে শুধু এপ্রিল মাসেই ২০ জন নারী ও শিশু ধর্ষণের শিকার হয়।  
সাতক্ষীরা সদর হাসপাতাল সূত্রে প্রাপ্ত তথ্য মতে জানা যায়, ২০২০ সালের মার্চ মাসে ১২, এপ্রিল মাসে ১৩, মে মাসে ০৯, জুন মাসে ০০, জুলাই মাসে ১৩, আগষ্ট মাসে ০৯, সেপ্টেম্বর মাসে ১৩, অক্টোবর মাসে ২৩, নভেম্বর মাসে ১০, ডিসেম্বর মাসে ১০, ২০২১ সালের জানুয়ারি মাসে ১৬,  ফেব্রুয়ারী মাসে ১৬, মার্চ মাসে ১৬ ও এপ্রিল মাসে ২১ টি ধর্ষণের শিকার হয়েছে। অপরদিকে,  মানবাধিকার সংগঠন স্বদেশ এর অফিস সূত্রে জানা গেছে, সাতক্ষীরা জেলায় ২০২০ সালের জানুয়ারি মাসে নারী নির্যাতন ০৬, ধর্ষণ ০৩, ফেব্রুয়ারি মাসে নারী নির্যাতন ০৪, ধর্ষণ ০২, ধর্ষণের চেষ্টা ০১, নারী ও শিশু নির্যাতন ০২, মার্চ মাসে নারী নির্যাতন ০৩, ধর্ষণ ০১, ধর্ষণের চেষ্টা ০১, নারী ও শিশু নির্যাতন ০৩, এপ্রিল মাসে নারী নির্যাতন ০৫, ধর্ষণের চেষ্টা ০১, নারী ও শিশু নির্যাতন ০২, মে মাসে নারী নির্যাতন ০৪, ধর্ষণ ০৩, ধর্ষণের চেষ্টা ০১, জুন মাসে নারী নির্যাতন ০৯, ধর্ষণ ০১, এসিড নিক্ষেপ ০১, নারী ও শিশু পাচার ০১, জুলাই মাসে নারী নির্যাতন ২৪, ধর্ষণ ০৪, ধর্ষণের চেষ্টা ০১, নারী ও শিশু নির্যাতন ০১, আগষ্ট মাসে নারী নির্যাতন ০৮, ধর্ষণ ০৪, সেপ্টেম্বর মাসে নারী নির্যাতন ১৩, ধর্ষণ ০১, ধর্ষণের চেষ্টা ০২, অক্টোবর মাসে নারী নির্যাতন ০৮, ধর্ষণ ০৪, ধর্ষণের চেষ্টা ০২, নভেম্বর মাসে নারী নির্যাতন ১১, ধর্ষণ ০৪, ধর্ষণের চেষ্টা ০২, ডিসেম্বর মাসে ধর্ষণ ০৩, ধর্ষণের চেষ্টা ০৩, ২০২১ সালের জানুয়ারি মাসে নারী নির্যাতন ০৪, ধর্ষণের চেষ্টা ০১, ফেব্রুয়ারি মাসে নারী নির্যাতন ০৫, ধর্ষণ ০১, ধর্ষণের চেষ্টা ০১, মার্চ মাসে নারী নির্যাতন ০৭, ধর্ষণ ০৪ ও ধর্ষণের চেষ্টা ০৫ টি ঘটেছে। এছাড়াও গত ১ বছরে জেলায় হত্যা ২০৭, আত্মহত্যা ৪৩, অপহরণ ০৭, জোরপূর্বক সম্পদ দখলের ০৯ টি ঘটনা ঘটে। 
বিষয়টি সম্পর্কে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক একেএম শফিউল আযম জানান, করোনার মধ্যে জেলায় বেড়েছে নারী ও শিশু নির্যাতনের ঘটনা বলে জনশ্রুতি আছে। আমাদের কিছু সীমাবদ্ধতার জন্য তথ্য সংগ্রহ করা সম্ভব হচ্ছে না। সম্প্রতি ইউনিয়ন পর্যায়ে তথ্য কেন্দ্র স্থাপন করেছেন সরকার। ওই কেন্দ্রের কর্মকর্তারা সহযোগিতা করলে তথ্য পেতে আর বিড়ম্বনায় পড়তে হবে না আমাদের। তখন নারী ও শিশু নির্যাতন দ্রুত প্রতিরোধ করতে পারবো আমরা। 
এ ব্যাপারে স্বদেশ এর নির্বাহী পরিচালক মাধব চন্দ্র জানান, করোনার এই সময়ে নারী নির্যাতন বাড়ছে। এর সঙ্গে বাড়ছে প্রতারণাসহ নানা ধরনের অপরাধ। সাইবারক্রাইমও বেড়ে গেছে। এই করোনায় যে শুধু স্বামীর হাতে স্ত্রী নির্যাতনের শিকার হচ্ছেন, তা নয়, শাশুড়ি বা পরিবারের অন্য পুরষ সদস্যদের হাতেও তারা নির্যাতনের শিকার হচ্ছেন। এমনকি শ্বশুর বাড়িতে  নারী সদস্যদের হাতেও তারা নির্যাতনের শিকার হচ্ছেন। আইনের সুশাসন আছে। কিন্তু তার প্রয়োগ সঠিকভাবে হচ্ছে না। ফলে এই নির্যাতন বন্ধ করা অসম্ভব হয়ে পড়েছে।  
বিষয়টি সম্পর্কে জেলা নাগরিক কমিটির আহবায়ক মো: আনিসুর রহিম জানান, সারা বিশ্বে এই করোনায় নারীর প্রতি সহিংসতা শতকরা ২০ ভাগ বেড়ে গেছে। বাংলাদেশও তার বাইরে নয়। আর আমরা যে চিত্র পেয়েছি, পরিস্থিতি তার চেয়েও খারাপ। কারণ, যোগযোগ বিচ্ছিন্নতার কারণে অনেকেই অভিযোগ করতে পারছেন না। এছাড়াও তিনি জানান, সমাজে যখন বিভিন্ন অতিমারি বা মহামারি দেখা যায় তখন সর্বপ্রথমে নারীরা নির্যাতিত হয়। ওই নারীরা সামাজিক ও দারিদ্রতার জন্য বরাবরই অবহেলিত। এইগুলো বন্ধ করতে দেমে শাসন ব্যবস্থা থাকলেও সেটি স্বাভাবিক থাকে না। সেজন্য এই নির্যাতন পূর্বের তুলনায় এখন দিনি দিন বৃদ্ধি পাচ্ছে। এখনই নির্যাতন বন্ধ করার সময় এসেছে। সেটি করতে ব্যর্থ হলে সরকারের এসডিজি প্রকল্প বাস্তবায়ন করা অসম্ভব।
নারী নির্যাতনের ঘটনা সম্পর্কে সাতক্ষীরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, গত কয়েকদিন হলো এসেছি। এখনও তেমন কোনো নারী নির্যাতনের অভিযোগ বা মামলা দেখিনি। এমন ঘটনা নিয়ে কেউ থানায় আসলে ওই ভিকটিমকে সর্বাতœক আইনী সহযোগিতা দেওয়ার চেষ্টা করবো। 
নাম প্রকাশ না করার শর্তে নির্যাতিত এক নারী জানান, সরকার নারীর উন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। সেই উদ্যোগ বাস্তবায়নে বাঁধা হয়ে দাঁড়িয়েছে নারী নির্যাতন। এই ঘটনায় আমার মতো বহু নারী স্বামী, শ্বশুর-শ্বাশুড়ি দ্বারা প্রতিনিয়ত নির্যাতিত হচ্ছেন। কিন্তু সামাজিক সম্মানের ভয়ে কারও কাছে মুখ খুলতে চায় না অনেকে। এছাড়াও করোনা পরিস্থিতির জন্য চলমান লকডাউনে গণপরিবহণ বন্ধ থাকায় অভিযোগ করতে থানা ও আদালতে যেতে পারছেন না বহু নারী। এই নির্যাতন থেকে মুক্তি পেতে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেন তিনি। 
 

রিটেলেড নিউজ

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২১৮

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২১৮

নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভ...বিস্তারিত


হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু

হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০৪ জন এবং হ...বিস্তারিত


ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৬০৮

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৬০৮

নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্...বিস্তারিত


যশোরে পৃথক ঘটনায় ইন্টারনেট কর্মী ও এক কৃষকের করুণ মৃত্যু

যশোরে পৃথক ঘটনায় ইন্টারনেট কর্মী ও এক কৃষকের করুণ মৃত্যু

আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে পৃথক দুর্ঘটনায় এক ইন্টারনেটকর্মী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২২ সেপ্টে...বিস্তারিত


যশোরে কাভার্ড ভ্যান থেকে ২২৫৭ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার

যশোরে কাভার্ড ভ্যান থেকে ২২৫৭ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার

আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মিনি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ...বিস্তারিত


যবিপ্রবিতে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ও টেবিল  টেনিস প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

যবিপ্রবিতে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ও টেবিল  টেনিস প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আমাদের বাংলা : : যশোর ব্যুরো অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে সà...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর