শিরোনাম
সংবাদদাতা, দিনাজপুর | ০৬:১২ পিএম, ২০২১-০৫-২৩
প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করলেন দিনাজপুর জেলা ত্রাণ গুদাম
কাম দুর্যোগ ব্যবস্থাপনা তথ্য কেন্দ্র। আজ রবিবার সকালে গণভবন থেকে
ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলা ত্রাণ গুদাম কাম দুর্যোগ ব্যবস্থাপনা
তথ্য কেন্দ্রের শুভ উদ্বোধন করেন তিনি।
উদ্বোধন অনুষ্ঠানে দিনাজপুর থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন জেলা
প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত
জেলা প্রশাসক (সার্বিক) মো. শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার
শচীন চাকমা, জেলা ত্রাণ ও পুণর্বাসন কর্মকর্তা এবিএম আকরাম
হোসেন, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জসিম উদ্দিন,
চিরিরবন্দর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মনোয়ারুল
ইসলামসহ অন্যান্য উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাগণ।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ১ কোটি ৭০ লাখ টাকা
ব্যয়ে ৫৭৭০ বর্গফুট আয়তনের তিন তলাবিশিষ্ট দিনাজপুর জেলা ত্রাণ
গুদাম কাম দুর্যোগ ব্যবস্থাপনা তথ্য কেন্দ্রের নিচতলায় গুদাম, গ্যারেজ,
গার্ডরুম, দ্বিতীয় তলায় আইসিটি কক্ষ, অফিস কক্ষ, কাগড়ের গুদাম আর
তৃতীয় তলায় রেস্ট হাউজ, ডাইনিং রুম রয়েছে বলে জানান জেলা ত্রাণ ও
পুনর্বাসন কর্মকর্তা।
প্রসঙ্গত, ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা
সারাদেশে ৩০টি জেলা ত্রাণ গুদাম-কাম-দুর্যোগ ব্যবস্থাপনা তথ্যকেন্দ্র
উদ্বোধন করেন। উদ্বোধনের মধ্যে ১০০টি বহুমুখী ঘূর্ণিঝড়
আশ্রয়কেন্দ্র, ৩০টি বন্যা আশ্রয়কেন্দ্র, ৫টি মুজিব কিল্লা রয়েছে।
এছাড়া আরও ৫০টি মুজিব কিল্লার ভিত্তিফলকও এ অনুষ্ঠানে উন্মোচন
করেন তিনি।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited