বাংলাদেশ   বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

জবিতে মাঠ দখলের প্রতিবাদে স্মারকলিপি ও মানববন্ধন কর্মসূচি 

জবি প্রতিনিধি    |    ০৫:৪৯ পিএম, ২০২১-০৬-২০

জবিতে মাঠ দখলের প্রতিবাদে স্মারকলিপি ও মানববন্ধন কর্মসূচি 

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবিতে) পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী মাঠ দখলের প্রতিবাদে স্মারকলিপি প্রদান ও মানববন্ধন কর্মসূচি সহ বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা। সকল শিক্ষার্থীদের জোর দাবি ছিলো মাঠ ফিরিয়ে দেওয়া না হলে কঠোর জবাব দিতে হবে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং সিটি কর্পোরেশনকে। 
আজ ২০ জুন (রবিবার) বেলা বারোটা নাগাদ জবির কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে এম কাদেরের সঞ্চালনায় এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠ দখল করে বানিজ্যিক ভবন নির্মানে চলবে না, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ধূপখোলা খেলার মাঠ রক্ষার দাবিতে স্মারক লিপি প্রদান ও মানববন্ধন কর্মসূচি শিরোনামে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 
জবির একমাত্র কেন্দ্রীয় খেলার মাঠটি গত বুধবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃক মার্কেট নির্মানের কাজ শুরু করে। যা রীতিমতো বিশ্ববিদ্যালয়ের  শিক্ষক এবং শিক্ষার্থীরা মানতে রাজি নয়।  বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতিমধ্যেই একাগ্রতা প্রকাশ করছেন শিক্ষার্থীদের মাঠ ইস্যুতে। 
মানববন্ধনের শুরুতে জবির রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থী সফিকুল ইশলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের মাঠ আমাদের নিজেদের অধিকার আর এই অধিকার যে কেউ হরণ করতে আসবে শিক্ষার্থীরা তাঁর দাদ ভাঙা জবাব দিবে। 
এছাড়াও শিক্ষার্থীদের এই মানববন্ধন কর্মসূচির সাথে জবি শাখা ছাত্রলীগের সকল নেতাকর্মীরা একমত পোষণ করে জোর দাবি জানায় মাঠকে ফিরিয়ে দিয়ে পুনরায় খেলাধুলা চালু করতে। 
এই সময় জবির সাধারণ শিক্ষার্থীদের মাঝে অনেক বক্তব্য দিয়ে বলেন, পড়ালেখার পাশাপাশি খেলাধূলা একটি গুরুত্বপূর্ণ অংশ। তাছাড়া মাঠে আশেপাশের অনেকে নিয়মিত খেলাধূলা করে। বিশ্ববিদ্যালয়ের অনেক প্রতিযোগিতামূলক খেলা এই মাঠে অনুষ্ঠিত হয়। আমরা আশা করবো সিটি কর্পোরেশন অতি দ্রুত    মাঠ ফিরিয়ে দিবে অন্যথায় শিক্ষার্থীদের নিয়ে কঠোর আন্দোলন করা হবে। 
এই সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক বর্তমানসহ অনেকে বক্তব্য দেন এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের উপর ক্ষোভ প্রকাশ করেন মাঠ ইস্যুতে উপস্থিত সকলে। 
এই সময় জবি ছাত্রলীগের পক্ষে আরো বলা হয়, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন মাঠ ফিরিয়ে আনতে পারেন তাহলে আপনার আপনাদের দায়িত্ব ছেড়ে দিন। ছাত্রলীগের নেতা-কর্মীরা জানে কিভাবে তাঁদের দাবিকে বাস্তবায়ন করতে হয়। 
মানববন্ধনের কর্মসূচি শেষে আয়োজকদের পক্ষে জবির ইতিহাস বিভাগের শিক্ষার্থী এম এ কাদের দৈনিক আমাদের বাংলাকে বলেন, শারীরিক শিক্ষা কেন্দ্রকে ঢেলে সাজানোর জন্য জনবল নিয়োগ দেওয়া এবং মাঠ সংস্কারের জোর দাবি জানাচ্ছি আমরা এবং সে সাথে আগামী রবিবার পর্যন্ত আমরা দেখবো বিশ্ববিদ্যালয় প্রশাসন কি পদক্ষেপ নেয়। যদি দাবি আদায় না হয় তাহলে আমরা কঠোর কর্মসূচির ডাক দিবো। 
স্মারকলিপি প্রদানকালে জবি উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক বলেন, আমরা তোমাদের মাঠের বিষয়ে প্রয়োজন হলে শিক্ষামন্ত্রী কিংবা প্রধানমন্ত্রীর নিকট যাবো। বিশ্ববিদ্যালয়ের মাঠ ফিরিয়ে আনার বিষয়ে আমরা শতভাগ আশাবাদী এবং তোমাদের দাবিগুলোকে সমর্থন করছি। যদি আমরা উপরের মহলে সফল না হতে পারে তাহলে তোমাদের সাথে নিয়ে আমরদ তাঁর জবাব দিবো। 

রিটেলেড নিউজ

যশোরে পৃথক ঘটনায় ইন্টারনেট কর্মী ও এক কৃষকের করুণ মৃত্যু

যশোরে পৃথক ঘটনায় ইন্টারনেট কর্মী ও এক কৃষকের করুণ মৃত্যু

আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে পৃথক দুর্ঘটনায় এক ইন্টারনেটকর্মী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২২ সেপ্টে...বিস্তারিত


যশোরে কাভার্ড ভ্যান থেকে ২২৫৭ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার

যশোরে কাভার্ড ভ্যান থেকে ২২৫৭ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার

আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মিনি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ...বিস্তারিত


যবিপ্রবিতে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ও টেবিল  টেনিস প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

যবিপ্রবিতে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ও টেবিল  টেনিস প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আমাদের বাংলা : : যশোর ব্যুরো অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে স...বিস্তারিত


অপ্রতিম হত্যাকাণ্ড: ৬০ দিনের মধ্যে বিচার ও শাস্তি নিশ্চিতের দাবি শিক্ষার্থীদের

অপ্রতিম হত্যাকাণ্ড: ৬০ দিনের মধ্যে বিচার ও শাস্তি নিশ্চিতের দাবি শিক্ষার্থীদের

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশ...বিস্তারিত


‘তেলের দাম বাড়লেও নিত্যপণ্যে বড় প্রভাব পড়বে না”

‘তেলের দাম বাড়লেও নিত্যপণ্যে বড় প্রভাব পড়বে না”

নিজস্ব প্রতিবেদক : তেলের দাম বাড়লেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে বড় ধরনের প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত...বিস্তারিত


'মোংলা বন্দরের উন্নয়নের বিকল্প নেই'

'মোংলা বন্দরের উন্নয়নের বিকল্প নেই'

ষ্টাফ রিপোর্টার : : মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা বলেছেন, মোংলা বন্দরের উন্নয়...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর