শিরোনাম
সংবাদদাতা, রাবি :: | ০৭:২৬ পিএম, ২০২১-০৬-২৯
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রুটিন দায়িত্বে থাকা উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা ও তার পরিবারের সদস্যদের জীবন রক্ষার্থে (জিডি) করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ে 'মানবিক নিয়োগপ্রাপ্ত' ব্যক্তিদের কয়েকজনের নাম উল্লেখ করে দায়িত্বপ্রাপ্ত ভিসি আনন্দ কুমারের পক্ষে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আবদুস সালাম সোমবার (২৮ জুন, ২০২১) বিকেলে এই জিডি করেন।
রাজশাহী মহানগর পুলিশের মতিহার থানার ওসি সিদ্দিকুর রহমান দৈনিক আমাদের বাংলাকে নিশ্চিত করে জানান, গত বুধবার মহানগর পুলিশ কমিশনারের কাছে বিশ্ববিদ্যালয়ের শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য লিখিত আবেদন করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরই ধারাবাহিকতায় কর্তৃপক্ষ এবার জিডি করেছে এবং পুলিশ তদানুযায়ী আইনানুগ ব্যবস্থা নেয়া শুরু করেছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবদুস সালাম জানান, দায়িত্বপ্রাপ্ত উপাচার্য আনন্দ কুমার সাহা রেজিস্ট্রারের কাছে পত্রটি পাঠিয়েছিলেন। উপাচার্যের পক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে জিডি করা হয়েছে। এটি প্রক্টরের মাধ্যমে থানায় গেছে।
এদিকে সোমবার (২৮ জুন, ২০২১) দুপুরে এক মানববন্ধনে 'অবৈধ' নিয়োগপ্রাপ্তরা বর্তমান ভারপ্রাপ্ত উপাচার্য চাকরিতে পদায়নে স্থগিতাদেশ জারি করেছেন। কোন ক্ষমতাবলে তিনি আগুন নিয়ে খেলা করছেন? এমন প্রশ্নও ছুঁড়ে দিয়েছে মানববন্ধনে। এমনকি পদায়ন করতে না দিলে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম চলতে দেয়া হবে না বলে হুমকি দেয়া হয়েছে। এজন্য ৭২ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন নিয়োগপ্রাপ্তরা। অন্যথায় আমরণ অনশনের হুমকি দেয়া হয়েছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৪ জুন) দুপুরে প্রশাসনিক ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে অভিযোগ করে রুটিন উপাচার্য প্রফেসর ড. আনন্দ কুমার সাহা বলেন, বিশ্ববিদ্যালয়ের শান্তিশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন নগর পুলিশের কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছে। শান্তি শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার জন্য অবৈধভাবে নিয়োগ পাওয়া ১৩৮ জনকে দায়ী করেছেন তিনি।
নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০৪ জন এবং হ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে পৃথক দুর্ঘটনায় এক ইন্টারনেটকর্মী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২২ সেপ্টে...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মিনি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে সà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited