শিরোনাম
সংবাদদাতা, রাবি :: | ০৪:৩৫ পিএম, ২০২১-০৭-০৪
পরীক্ষা দিতে এসে রাজশাহীতে আটকে পরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা বাড়ি পৌছাতে অবশেষে বিশ্ববিদ্যালয়ের বাস সুবিধা পাচ্ছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ব্যাপারে ইতিবাচক। তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
রোববার দুপুরে দৈনিক আমাদের বাংলাকে বিষয়টি জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা।
তিনি বলেন, শিক্ষার্থীদের পক্ষ থেকে বাড়ি পৌছানোর ব্যাপারে ছাত্র উপদেষ্টা বা প্রক্টর দপ্তরে সরাসরি জানায়নি কেউ। তবুও আমরা মানসিকভাবে প্রস্তুতি নিয়েছি। এ বিষয়ে উপ-উপাচার্য, ছাত্র উপদেষ্টা, প্রক্টর এবং পরিবহন প্রশাসকের সঙ্গে আলোচনা করব। আলোচনার মাধ্যমে আগামী দুই একদিনের মধ্যে এব্যাপারে প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
তিনি বলেন, কোন অঞ্চলের কত সংখ্যক শিক্ষার্থী রাজশাহীতে আটকে আছেন সেটি নির্দিষ্ট নয়। তাই বাড়িতে ফিরতে চায় এমন শিক্ষার্থীদের প্রক্টর দপ্তরে সশরীরে এসে কোথায় বাড়ি তথ্যাদি তালিকাভুক্ত করতে হবে। এতে কোন রুটে কতটি বাস প্রয়োজন হবে সেটি নির্ধারণ করতে পারবে প্রশাসন। তালিকা পাওয়ার পরে শিক্ষার্থীদের বাড়িতে পৌঁছে দিতে একটি নির্দিষ্ট তারিখ জানানো হবে। গ্রামে গ্রামে পৌছে দেওয়া সম্ভব নয়। তবে আশাকরছি ঈদের আগেই শিক্ষার্থীদের বাড়িতে পৌঁছে দিতে পারবো।
এর আগে গত ২০ জুন থেকে বিভিন্ন বর্ষের ২০১৯ সালের এবং ৪ জুলাই থেকে ২০২০ সালের পরীক্ষাগুলো থেকে শুরু করতে বিভাগগুলোকে নির্দেশনা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। নির্দেশনা পেয়ে পরীক্ষাগুলো নিতে তারিখ ঘোষণা করে বেশ কয়েকটি বিভাগ। পরীক্ষার তারিখ ঘোষণায় রাজশাহীতে আসেন বিভাগগুলোর শিক্ষার্থীরা। কিন্তু লকডাউন বৃদ্ধির ফলে সংশ্লিষ্ট বিভাগগুলো পরীক্ষা স্থগিত করে। এতে বাসায় ফেরা নিয়ে দুশ্চিন্তার কথা জানাচ্ছিলেন শিক্ষার্থীরা।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited