বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

বুড়িগঙ্গা ফিরেছে নতুন রূপে 

জবি প্রতিনিধি    |    ০৫:১৩ পিএম, ২০২১-০৭-০৬

বুড়িগঙ্গা ফিরেছে নতুন রূপে 

দূষিত বুড়িগঙ্গা লকডাউনে সোনালী অতীত ফিরে পেয়েছে। লকডাউনে বন্ধ সকল ধরনের নৌযান চলাচল। ব্যস্ততম বুড়িগঙ্গা যেন লকডাউনে নিজেকে আবার সাজিয়ে তুলেছে প্রকৃতিক সৌন্দর্যে।
 বর্ষার এই মৌসুমে বৃষ্টির পানির সাথে চারদিকের পানিতে খানিকটা জোয়ার বেড়েছে বুড়িগঙ্গার পাড়ে।  বুড়িগঙ্গায় নিয়মিত পারাপার হয় দুই পাশের ব্যবসায়ীরা সাথে স্থানীয় বাসিন্দারা। তবে,লকডাউনে বন্ধ সকল নৌকা, লঞ্চ, টলারসহ সকল নৌযান সমূহ। এই সময়ে নদী তাঁর শান্ত সাবলীল ভঙ্গিতে বর্ষার মৌসুমে হারানো গৌরব ফিরে আনতে নির্বাক। 
লকডাউনে নদীতে কোনো রকমের দূষণের চাপ না থাকায় বর্ষার চিরচেনা রূপে নিজেকে মেলে ধরেছে বুড়িগঙ্গা। সরজমিনে গিয়ে দেখা যায় বুড়িগঙ্গার পাড় একেবারে শান্তশিষ্ট। মানুষের আনাগোনা, লঞ্চের আওয়াজ, মাঝিদের হাকডাক, হকারদের দোকানের পশরা কিংবা কুলিদের ভিড়াভিড় কিছুই নেই। 
বুড়িগঙ্গা পাড়ে ঘুরতে আসা রিকশাচালক মোহাম্মদ কালাম গাজী বলেন রুজি-রোজগার আগের মত নাই বাড়িতে টাকা পাঠাতে পারছিনা তাই মনটা খারাপ। এজন্য একলা বুড়িগঙ্গা পাড়ে বসে আছে কিন্তু এখন মনটা ভালো লাগছে নদীর পরিবেশটা দেখে। খুবই গান গাইতে ইচ্ছে করছে বুড়িগঙ্গা নদীর সৌন্দর্য দেখে। 
নৌকার মাঝি মোঃ আবদুল জলিল বলেন, লোকজন নাই আমাদের নৌকা চলে না, লঞ্চগুলো সব বন্ধ এজন্য বুড়িগঙ্গাকে দেখতে এতো সুন্দর লাগছে এখন।  আমরা চাই সবসময় বুড়িগঙ্গা এমনভাবে পরিষ্কার থাকুক তাহলে আমরাও প্রাণভরে নিঃশ্বাস নিতে পারি। 
সদরঘাটে দায়িত্ব থাকা একজন পুলিশ কর্মকর্তা বলেন, আসলে আজ বুড়িগঙ্গা নদীটা দেখতে খুবই সুন্দর লাগছে। মনটা ভরে গেছে এমন পরিবেশ দেখে। মানুষজন যদি সবসময় বুড়িগঙ্গাকে এইরকম রাখে তাহলে আমাদেরও কাজ করতে ভালো লাগে। 

রিটেলেড নিউজ

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত


মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত


পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত


ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :  ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত


পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত


আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর