বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

ডেঙ্গুজ্বরে মারা গেলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক 

জবি প্রতিনিধি    |    ০৭:৩৯ পিএম, ২০২১-০৭-০৭

ডেঙ্গুজ্বরে মারা গেলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক 

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর নাম সাঈদা নাসরিন (৩৫)। তিনি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন।

বুধবার ভোর ৪ টার দিকে রাজধানীর স্কয়ার হসপিটালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেম বলে জানান তাঁর স্বামী ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ বাশার। 


পরিবারের বরাত দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা কামাল বলেন, সাঈদা নাসরিনকে গত সোমবার ‘ক্লিনিক্যালি ডেড’ ঘোষণা করেছিলেন চিকিৎসকেরা। তারপর থেকে তিনি লাইফ সাপোর্টে ছিলেন। আজ ভোরে তাঁকে মৃত ঘোষণা করে চিকিৎসেরা। 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের  শিক্ষক-শিক্ষার্থীদের একাধিক সূত্রে জানা যায় , ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গত ২০ জুন থেকে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সাঈদা নাসরিন। রক্তের প্লাটিলেটের পরিমাণ অত্যন্ত কমে যাওয়ায় ২১ জুন তাঁকে আইসিইউতে নেওয়া হয়েছিল। ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তাঁর কিডনিসহ অন্যান্য শারীরিক সমস্যাও দেখা দেয়। গত সোমবার তাঁর অবস্থার অবনতি হলে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। 


পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ সকালে সাঈদা নাসরিনের মরদেহ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নিয়ে যাওয়া হয়। সেখানে দুটি জানাজা শেষে ঝিকিরা গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে। 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ সূত্রে জানা যায়, সাঈদা নাসরিন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ বাশারের স্ত্রী। তাঁদের এক শিশুপুত্র আছে।

সাঈদা নাসরিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষাজীবনে কৃতিত্বের জন্য রাষ্ট্রপতি স্বর্ণপদক পান। এ ছাড়া ৩২তম বিসিএসেও তিনি উত্তীর্ণ হয়েছিলেন। 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ ইমদাদুল হক, প্রক্টর মোস্তফা কামাল, ট্রেজরার ড. কামালউদ্দীন আহমদ সহ সাঈদা নাসরিনের অকালমৃত্যুতে বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক সমিতি, সর্বস্তরের শিক্ষক-শিক্ষার্থীরা গভীরভাবে শোকাহত এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানায়। 

রিটেলেড নিউজ

গাড়ির মালিক হওয়ার স্বপ্নে সর্বস্বান্ত, কেডিএ মোটরস/ এনএম ফাইনান্স এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

গাড়ির মালিক হওয়ার স্বপ্নে সর্বস্বান্ত, কেডিএ মোটরস/ এনএম ফাইনান্স এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

মোঃ আরফান উদ্দীন : নিজস্ব একটি সিএনজি টেক্সির মালিক হয়ে পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফেরানোর স্বপ্ন দেখেছিলেন অনেক মা...বিস্তারিত


কৃষিতে রাসায়নিক সার-কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিয়ন্ত্রণে সচেতন হতে হবে

কৃষিতে রাসায়নিক সার-কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিয়ন্ত্রণে সচেতন হতে হবে

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কৃষিতে রাসায়নিক সার ও কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিয়ন...বিস্তারিত


৯৬৩ মিটার সড়কে চার বছরের ‘নরকযাত্রা’

৯৬৩ মিটার সড়কে চার বছরের ‘নরকযাত্রা’

মুহাম্মদ ওসমান বিন হাসান, ককসবাজার : : উখিয়া (কক্সবাজার): একটি সড়কের দৈর্ঘ্য মাত্র ৯৬৩ মিটার। কিন্তু সেই সড়কের সংস্কার শেষ হতে সময় গড়িয়েছ...বিস্তারিত


সীতাকুণ্ডে আগ্নেয়াস্ত্র হাতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

সীতাকুণ্ডে আগ্নেয়াস্ত্র হাতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

চট্টগ্রাম ব্যুরো : : বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ডে দলটির দুই পক্ষের পাল্টাপাল্টি ক...বিস্তারিত


ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর তৃণমূলে হতাশা, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিয়ে প্রশ্ন

ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর তৃণমূলে হতাশা, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিয়ে প্রশ্ন

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ:  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সময়ে বিএনপির তৃণমূল পর্যায়ে ত্যাগী ও দীর...বিস্তারিত


টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা, পথে পথে ভোগান্তি

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা, পথে পথে ভোগান্তি

মোঃ আরফান উদ্দীন : টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর