শিরোনাম
রাজবাড়ী প্রতিনিধি : | ০৪:৫৭ পিএম, ২০২১-০৮-০১
রাজবাড়ীর দৌলতদিয়া ফেরীঘাটে ঢাকায় শ্রমিকদের কর্মস্থলে ফেরার সুবিধার্থে ফেরি সংখ্যা বৃদ্ধির পাশাপাশি আজ বেলা ১২ টা পর্যন্ত গণপরিবহণ ও লঞ্চ চালু হওয়ার কারণে ভোগান্তি কমেছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের প্রবেশদ্বার দৌলতদিয়া ফেরিঘাটে। দেশের বিভিন্ন স্থান থেকে আসা যাত্রীরা ভোগান্তি ছাড়াই ফেরিতে পদ্মানদী পাড়ি দিতে দিচ্ছেন। ফেরিঘাট পর্যন্ত আসতে তাদের অতিরিক্ত ভাড়া দিতে হয়েছে বলে অভিযোগ করেছেন ফেরিঘাটে বিভিন্নস্থান থেকে আসা যাত্রীরা।
রবিবার (১ আগষ্ট) সকালে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় ঘুরে দেখা যায় যে ফেরিঘাট থেকে ঢাকা খুলনা মহাসড়কের যাত্রীবাহী বাসের কোন সিরিয়াল নেই। তবে শনিবার রাতে বিপুল সংখ্যক ব্যক্তিগত প্রাইভেটকার ও পণ্যবাহী ট্রাকসহ নিত্য প্রয়োজনিয় গাড়ীছাড়া পার হওয়ার কারণে রাজবাড়ী কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে পারাপারের অপেক্ষায় রয়েছে ২শতাধিক যানবাহন।
দৌলতদিয়া ফেরিঘাটে আসা যাত্রী ফাতেমা,রহিমা,এবং রিফাত বলেন, বিধি নিষেধ নিয়ে সরকারের সিধান্তগুলো ভুল ছিলো। যে কারণে পথে পথে যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। রবিবার ১১টা পর্যন্ত যে দুরপাল্লার বাস চলাচলের কথা সেই সিধান্ত আরেকটি ভুল সিধান্ত। একটি দুরপাল্লার বাস রাস্তায় নামাতে বেশ সময় লাগে। সেই কারণে অনেক পরিবহণ রাস্তায় নামেনি। যাত্রীদের ভরসা শুধুই নসিমন, করিমন, ট্রাক, মাহেন্দ্র, ব্যাটারিচালিত ইজিবাইক রিকসা চড়ে আসতে হয়েছে দৌলতদিয়া ঘাটে।
ঢাকামুখি আরেক যাত্রী হোসেন খান বলেন,আমি একজন পরিবহন চালক বলেন, একদিনের সিধান্তে মহাসড়কে বাস নামানো কঠির ব্যাপার। অনেক মালিক দ্রুত সিধান্তে নিয়েই মহাসড়কে বাস চালাবে না।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিসির) দৌলতদিয়া ঘাট শাখার ম্যানেজার মোঃ জামাল হোসেন বলেন, দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে বর্তমানে ১৬টি ফেরি চলাচল করছে। যাত্রীর চাপ কমে এসেছে তবে লঞ্জ চলাচলের জন্য চাপ একটু কমেছে।
নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০৪ জন এবং হ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে পৃথক দুর্ঘটনায় এক ইন্টারনেটকর্মী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২২ সেপ্টে...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মিনি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে সà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited