শিরোনাম
মাদারীপুর প্রতিনিধি : | ০৭:১৪ পিএম, ২০২১-০৮-০২
গেলো দুই দিনের তুলনায় সোমবার সকাল থেকে তেমন যাত্রীর চাপ নেই বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে। ফেরির তুলনায় লঞ্চে যাত্রীরা বেশি পারাপার করছে। এতে দুর্ভোগ কমেছে রাজধানীমুখী যাত্রীদের। যাত্রীরা লকডাউনে ফেরির সাথে লঞ্চ চলাচল চালু রাখার দাবী করছেন। এদিকে বাংলাবাজার-শিমুলিয়া উভয় ঘাটে পন্যবাহী ট্রাকের চাপ রয়েছে। দু’ঘাটে প্রায় তিন শতাধিক ট্রাক রয়েছে।
সরেজমিনে গিয়ে জানা যায়, গার্মেন্টসসহ রপ্তানীমুখী কল কারখানা খোলার ঘোষণায় গেলো দুই দিনে ফেরি ও লঞ্চে দক্ষিণ-পশ্চিমা লের ২১ জেলার যাত্রীদের ¯্রােত নামে শিমুলিয়া-বাংলাবাজার ঘাটে। কঠোর দুর্ভোগ মাথায় নিয়ে পদ্মা নদী পার হন। পরে উভয় ঘাটে প্রশাসনের তৎপরতায় পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। তবে নৌযানগুলো স্বাস্থ্যবিধি মানার তেমন কোন লক্ষণ নেই। পদ্মায় পানি বৃদ্ধি অব্যাহত থাকায় ¯্রােতের গতিও বৃদ্ধি পেয়ে ফেরি পারাপারে দীর্ঘ সময় লাগছে। বরিশাল, পটুয়াখালী, খুলনা, ফ্িরদপুর, মাদারীপুরসহ দক্ষিণাঞ্চলের জেলাগুলো থেকে ঘাটে আসছে। সেখানেও স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। উভয় ঘাটে যানবাহনের চাপ রয়েছে।
ঢাকামুখী শিমুল নামে এক যাত্রী বলেন, ‘গণমাধ্যমে গেলো দুই দিনের চিত্র দেখে ঢাকা যাওয়ার নাম নেইনি। আজ ভাবছি, পরিস্থিতি ভালো। তাই পরিবার নিয়ে ঢাকা যাচ্ছি। তবে পরিবহন বন্ধ থাকায় ভেঙ্গে ভেঙ্গে আসতে খুব কষ্ট হয়েছে। ঘাটে তেমন কষ্ট হচ্ছে না। যদি লঞ্চ স্বাভাবিকভাবে চলাচল করতো তাহলে আমাদের দুর্ভোগ হতো না।’
নিয়মিত লঞ্চ চলাচল রাখার বিষয় লঞ্চ মালিক সমিতির শিমুলিয়া জোনের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান বলেন, ‘যাত্রীরা ফেরিতে যেভাবে গাদাগাদি আর ঠাসাঠাসি করে নদী পার হয়, এতে করোনা আরো বেশি ছড়ায়। যদি লঞ্চে নিয়ম করে যাত্রী পারাপার করা যায় তাহলে সাধারণ মানুষের দুর্ভোগ কমে যেতো। এই কয়েকদিনে স্মরণকালের দুর্ভোগ হয়েছে যাত্রীদের। তাই এব্যাপারে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে আশা রাখছি।’
বিআইডব্লিউটিসি’র বাংলাবাজার ঘাটের সহকারী ব্যবস্থাপক ভজন কুমার সাহা বলেন, বর্তমানে এরুটে ১০টি ফেরি চলছে। রো রো ফেরি বন্ধ রাখা হয়েছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পেলে পরবর্তীতে সেগুলো চালানো হবে। এখন অগ্রাধিকার ভিত্তিতে এ্যাম্বুলেন্স, লাশবাহী পরিবহন, পচনশীল দ্রব্যের ট্রাক পারাপার করা হচ্ছে।
নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০৪ জন এবং হ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে পৃথক দুর্ঘটনায় এক ইন্টারনেটকর্মী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২২ সেপ্টে...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মিনি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে সà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited