শিরোনাম
মাদারীপুর প্রতিনিধি : | ০৮:২১ পিএম, ২০২১-০৮-০৩
গত ৩ দিনের তুলনায় মঙ্গলবার সকাল থেকে তেমন যাত্রীর চাপ নেই বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে। তবে লঞ্চ বন্ধ থাকায় মাদারীপুরসহ দক্ষিণা লঞ্চের যাত্রীদের রাজধানী ঢাকাসহ কর্মস্থলে যেতে চাপ বেড়েছে ফেরিতে। এতে দুর্ভোগও বেড়েছে যাত্রীদের। যাত্রীরা লকডাউনে ফেরির সাথে লঞ্চ চলাচল চালু রাখার দাবি করছেন। এদিকে বাংলাবাজার-শিমুলিয়া উভয় ঘাটে পণ্যবাহী ট্রাকের চাপ রয়েছে। দুই ঘাটে তিন শতাধিক ট্রাক রয়েছে পারাপারের অপেক্ষায়।
সরেজমিনে গিয়ে জানা যায়, গার্মেন্টসসহ রপ্তানীমুখী কল কারখানা খোলার ঘোষণায় গেল তিন দিনে ফেরি ও লঞ্চে দক্ষিণ-পশ্চিমা লের ২১ জেলার যাত্রীদের স্রোত নামে শিমুলিয়া-বাংলাবাজার ঘাটে। দুর্ভোগ মাথায় নিয়ে লোকজন পদ্মা নদী পার হন। নৌযানগুলোতে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। পরে উভয় ঘাটে প্রশাসনের তৎপরতায় পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে।
এদিকে পদ্মায় পানি বৃদ্ধি অব্যাহত থাকায় স্রোতের তীব্রতা বাড়ায় ফেরি পারাপারে দীর্ঘ সময় লাগছে। বরিশাল, পটুয়াখালী, খুলনা, ফরিদপুর, মাদারীপুরসহ দক্ষিণা লঞ্চের জেলাগুলো থেকে ঘাটে আসছেন মানুষ। সেখানেও স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। উভয় ঘাটে যানবাহনের চাপ রয়েছে।
বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাটের কর্মকর্তা ভজন কুমার সাহা বলেন, বর্তমানে এই রুটে ১০টি ফেরি চলছে। রো রো ফেরি বন্ধ রাখা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পেলে পরবর্তীতে সেগুলো চালানো হবে। এখন অগ্রাধিকারভিত্তিতে অ্যাম্বুলেন্স, লাশবাহী পরিবহন, পচনশীল দ্রব্যের ট্রাক পারাপার করা হচ্ছে।
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে পৃথক দুর্ঘটনায় এক ইন্টারনেটকর্মী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২২ সেপ্টে...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মিনি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে স...বিস্তারিত
কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তেলের দাম বাড়লেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে বড় ধরনের প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত...বিস্তারিত
ষ্টাফ রিপোর্টার : : মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা বলেছেন, মোংলা বন্দরের উন্নয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited