শিরোনাম
কুমিল্লা প্রতিনিধি : | ০৮:৩০ পিএম, ২০২১-০৮-০৩
সড়ক দূর্ঘটনায় এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। মঙ্গলবার বেলা সাড়ে ৩ টায় কুমিল্লা সিলেট আ লিক মহাসড়কের দেবপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহতের নাম রাকি চন্দ্র সিংহ। তিনি সহকারী উপপরিদর্শক। কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর এলাকার চৌকিদার বাড়ী তিনি ব্রাহ্মণবাড়ীয়ার নবীনগর থানায় কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, কুমিল্লা সিলেট আ লিক মহাসড়কের দেবপুর ইউনুস মুড়ির মিল এলাকায় পুলিশ সদস্য রাকি চন্দ্র সিংহ কুমিল্লা সেনানিবাসমূখি যাচ্ছিলেন। এ সময় তিনি একটি অজ্ঞাত গাড়িকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক আসা ময়নামতির এলাকার বাসিন্দা রাফি উল্লাহর মোটরবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় দু'জন সড়কের দুই দিকে পড়ে যায়। পরে স্থানীয়রা আহত দু'জনকে উদ্ধার করে ময়নামতি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ সময় পুলিশ কর্মকর্তা রাকির অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। পরে মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে গুরতর আহত রাফিকে প্রথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়।
দেবপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক কাজী হাসান উদ্দিন জানান, খবর পেয়ে তিনি সাথে সাথে ঘটনাস্থলে যান। বিষয়টি যেহেতু হাইওয়ে পুলিশের তাই তিনি হাইওয়ে পুলিশকে অবগত করেন।
হাইওয়ে পুলিশের পুলিশের সহকারী উপপরিদর্শক আবদুর রশিদ দূর্ঘটনাস্থল থেকে মোটরবাইক দুটি ফাঁড়িতে নিয়ে যান।
মোঃ জহির উদ্দিন, কক্সবাজার : : কক্সবাজারের হিমছড়ি পেঁচারদ্বীপ সৈকতে সমুদ্রে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া আরও এক পর্যটকের লাশ উদ্à...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : যশোর ব্যুরো প্রশাসন ও গণমাধ্যমের কাজের মূল লক্ষ্য জনগণের সেবা নিশ্চিত করা। তাই সাংবাদিক ও প্রশà...বিস্তারিত
মো. আরফান উদ্দীন : নিজস্ব একটি সিএনজি টেক্সির মালিক হয়ে পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফেরানোর স্বপ্ন দেখেছিলেন অনেক মাà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কৃষিতে রাসায়নিক সার ও কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিয়ন...বিস্তারিত
মুহাম্মদ ওসমান বিন হাসান, ককসবাজার : : উখিয়া (কক্সবাজার): একটি সড়কের দৈর্ঘ্য মাত্র ৯৬৩ মিটার। কিন্তু সেই সড়কের সংস্কার শেষ হতে সময় গড়িয়েছà§...বিস্তারিত
চট্টগ্রাম ব্যুরো : : বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ডে দলটির দুই পক্ষের পাল্টাপাল্টি কà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited