শিরোনাম
রাজশাহী প্রতিনিধি : | ০৬:২৬ পিএম, ২০২১-০৮-০৪
চলমান করোনায় সরকার ঘোষিত লকডাইনে অন্যান্য সম্প্রদায়ের মানুষের ন্যায় তৃতীয় লিঙ্গের মানুষরা কর্মহীন হয়ে পড়েছে। হাট বাজার শপিংমল, খাবার হোটেল ও অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় তাদের আয়ের উৎস নাই বললেই চলে। এই অবস্থায় রাজশাহী জেলা পুলিশের আয়োজনে, রাজশাহীতে বসবাসকারী ১২০ জন তৃতীয় লিঙ্গের জনগণের মধ্যে গতকাল বুধবার বেলা ১১টার দিকে পুলিশ লাইন্স ড্রীলসেডে রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, বিপিএম, পিপিএম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এসময়ে প্রধান অতিথির বক্তব্যে বলেন, করোনা মহামারির শুরু থেকেই বাংলাদেশ পুলিশের অন্যান্য ইউনিটের মত রাজশাহী রেঞ্জের প্রতিটি পুলিশ ইউনিট অসহায় ও দু:স্থদের পাশে থেকে কাজ করে যাচ্ছে। বর্তমানে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীরা বিভিন্নভাবে কর্মমুখী হচ্ছেন যা অত্যন্ত ইতিবাচক দিক। কিন্তু করোনা পরিস্থিতিতে অনেকে কর্মহীন হয়ে যাচ্ছেন। এছাড়া তিনি করোনার এই ভয়াবহতায় সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান। সেইসাথে মানবিক ও সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে পুলিশ সবসময় সমাজের অসহায় মানুষদের পাশে থাকবে বলে আশা ব্যক্ত করেন।
খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী জেলার পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার)। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস অ্যান্ড ক্রাইম) টি এম মোজাহিদুল ইসলাম, বিপিএম, পিপিএম, রাজশাহী রেঞ্জের পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড ক্রাইম এন্যালাইসিস) আব্দুস সালাম ও রাজশাহী রেঞ্জের পুলিশ সুপার (এস্টেট অ্যান্ড ওয়েলফেয়ার) মোহাম্মদ মনিরুল ইসলাম।
এছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম, অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসনিক) আশরাফুল অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সনাতন চক্রবর্তীসহ অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো চাল, ডাল, সয়াবিন তেল ও আলু।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited