শিরোনাম
কুমিল্লা প্রতিনিধি : | ০৬:৪০ পিএম, ২০২১-০৮-০৫
কুমিল্লার হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করোনা রোগীদের অক্সিজেনসেবা দিতে একটি অক্সিজেন কনসেনট্রেটর উপহার দিলেন কুমিল্লা -০২, হোমনা তিতাস আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী। গতকাল বৃহস্পতিবার দুপুরে সংসদ সদস্যের পক্ষে ডাক্তার ও স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তাদের উপস্থিতিতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুছ ছালাম সিকদারের হাতে অক্সিজেন কনসেনট্রেটরটি তুলে দেন পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসীন সরকার।
ভিডিও বার্তায় সেলিমা আহমাদ এমপি শুরুতেই তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আাহ্বান জানান। প্রত্যেককে মাস্ক পরিধানের ওপর জোর দেন। তিনি বলেন, করোনা সংক্রমণ বেড়ে গেছে। হাসপাতালে ভর্তি করোনা রোগীদের অক্সিজেনের ঘাটতি মেটাতে প্রাকৃতিকভাবে অক্সিজেন সরবরাহের জন্য অক্সিজেন কনসেনট্রাটর উপহার দেওয়া হয়েছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. শহিদ উল্লাহ, ডা. নিবিড় লুৎফুন নাহার, ডা, মাহফুজা, প্রধান অফিস সহকারী মো. জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যন মো. ফজলুল হক মোল্লা, সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান খোকন, যুগ্ম-সাধারণ সম্পাদক গাজী মো. ইলিয়াস, সদস্য মাহবুবুর রহমান খন্দকার, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি দেলোয়ার হোসেন ফারুক, সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান, ছাত্রলীগ সভাপতি মো. ফয়সাল সরকারসহ আওয়ামী লীগ ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ।
নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০৪ জন এবং হ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে পৃথক দুর্ঘটনায় এক ইন্টারনেটকর্মী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২২ সেপ্টে...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মিনি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে সà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited