শিরোনাম
টঙ্গী প্রতিনিধি : | ০৬:৪৪ পিএম, ২০২১-০৮-০৫
টঙ্গীর দেওড়া এলাকায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে ৭টার দিকে ভাদাম এলাকার তুরাগ নদ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন টঙ্গীর বড় দেওড়া এলাকার হাসান মিয়ার ছেলে হাসনাত (১১) ও একই এলাকার ওমর আলীর ছেলে ইউলাত হোসেন তামজিদ (১০)।
নিহত হাসনাত টঙ্গীর দেওড়া এলাকার হাজী মোহাম্মদ আলী স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র এবং তামজিদ কাজু খান মাদ্রাসার চতুর্থ শ্রেণীর ছাত্র ছিলেন।
স্থানীয় ও স্বজনরা জানান, বুধবার দুপুরে বাসা থেকে বের হয় তারা দুই বন্ধু কিন্তু তারা কেউ আর বাসায় ফেরেনি। বিকেল থেকেই দুই পরিবার ও এলাকা বাসি খোঁজা খুঁজি করেও সন্ধান পায়নি। পরে থানা পুলিশ কে অবগত করলে তারাও এলাকাবাসীর সাথে খোঁজাখুঁজি করেন। এক পর্যায়ে দুইজনই নদীতে গোসল করতে গিয়েছিল তথ্য পেয়ে থানা পুলিশ বৃহস্পতিবার ভোরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কে খবর দিলে প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় দুই শিশুর মরদেহ উদ্ধার করে।
ফায়ার সার্ভিসের ডুবুরি দল জানান, ঘটনার সংবাদ পাওয়া মাত্র আমরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করতে সক্ষম হই। পরে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০৪ জন এবং হ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে পৃথক দুর্ঘটনায় এক ইন্টারনেটকর্মী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২২ সেপ্টে...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মিনি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে সà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited