বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

বগুড়ার শিবগঞ্জে বিয়ের টোপ দিয়ে স্কুল ছাত্রীকে ধর্ষণ: ধর্ষক পালাতক 

সংবাদদাতা বগুড়া ::    |    ০২:৫০ পিএম, ২০২১-০৮-০৭

বগুড়ার শিবগঞ্জে বিয়ের টোপ দিয়ে স্কুল ছাত্রীকে ধর্ষণ: ধর্ষক পালাতক 

বগুড়ার শিবগঞ্জে ৮ম শ্রেনী পড়–য়া ছাত্রীকে (১৪) ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। বিয়ের লোভ দেখিয়ে ও ফুসলিয়ে মাদ্রাসা ছাত্র সাকিবুল হাসান (১৮) কর্তৃক ওই স্কুল ছাত্রীকে একাধিকবার ধর্ষনের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গাংগইট গ্রামে এ ঘটনা ঘটেছে। থানার মামলা সূত্রে জানা গেছে, উপজেলার কিচক ইউনিয়নের গাংগইট গ্রামের হোটেল কর্মচারী ছফির উদ্দিন এর মেয়ে ৮ম শ্রেণি পড়–য়া ছাত্রীকে (১৪) পার্শ্ববর্তী ধারিয়া-গাংগইট মাদ্রসার শিক্ষক শাহজাহান আলীর ছেলে শিবগঞ্জের মোলামগাড়ী মাদ্রাসার ছাত্র সাকিবুল হাসান রাস্তা-পথে একা পেয়ে প্রেমের প্রস্তাব দেয় ও উত্ত্যক্ত করতে থাকে। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মাদ্রাসা ছাত্র উক্ত মেয়েকে বিয়ের লোভ দেখিয়ে ও কৌশলে একাধিকবার ধর্ষন করেছে বলে অভিযোগ পাওয়া যায়। এব্যাপারে ভুক্তভোগী ছাত্রীর সঙ্গে কথা বললে সে জানায়, সাকিবুল হাসান তাকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রলোভন দিয়ে বিভিন্ন সময় ও বিভিন্ন জায়গায় কৌশলে  নিয়ে একাধিক বার ধর্ষণ করেছে। তাছাড়া গত কয়েক দিনপূর্বে ফুসলিয়ে বিয়ের প্রলোভন দিয়ে আমাকে তাদের বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে। মেয়েটির ভাবী ববিতা অভিযোগ করে বলেন গত শনিবার দুপুরে ধর্ষক সাকিবুল শু-কৌশলে ওই ছাত্রীর বাড়ীতে ঢুকে তাকে ধর্ষণ করে। এমতাবস্থায় ছাত্রীটির ভাবি টের পেয়ে সাকিবুলকে ঘরের দয়জায় তালা লােিগয়ে আটক করলে গ্রামে হইচই শুরু হয়। বিষয়টি গ্রামবাসীদের নজরে আসলে সে সময় ভয়ে সাকিবুল ভিষণ অসুস্থ হয়ে পড়ে। খবর পেয়ে সাকিবুলের বাবা ঘটনাস্থলে পৌঁছান। স্থানীয় রস্তমের ছেলে মো: সুজাউল ইসলাম বলেন, ধর্ষনের বিষয়টি গ্রামে আলোড়ন সৃষ্ঠি হলে তখন গ্রামবাসীর উপস্থিতে ভূক্তভোগী ওই মেয়ের সঙ্গে সাকিবুল হাসানের বিয়ের প্রতিশ্রুতির কথা জানিয়ে ছেলের বাবা মো: শাহাজান আলী ও স্থানীয় মো: মৃত অফির উদ্দিন এর ছেলে মো: রমজান আলী জিম্মায় সাকিবুলকে সেখান থেকে ছাড়িয়ে নেয়। পরবর্তীতে সাকিবুলের বড় ভাই মো:শাহাদত ঘটনা অস্বীকার করে বলেন, এরকম কোন ঘটনা ঘটে নাই।  ভূক্তভোগীর পরিবার পক্ষ থেকে বিয়ের জন্য চাপ দিলে তারা কৌশলে বিষয়টি এড়িয়ে যান। পরে নিরূপাই হয়ে ওই ছাত্রী  আইনের আশ্রয় নিয়েছে। বুধবার (৪আগষ্ট) রাতে ধর্ষনের শিকার ওই স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে শিবগঞ্জ থানায় মামলা করেন। এব্যাপারে থানা অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন, এ বিষয়ে থানায় ধর্ষন মামলা নেওয়া হয়েছে। মেয়েটি কে স্বাস্থ্য পরীক্ষার জন্য বগুড়া শজিমেকে পাঠানো হয়েছে। মামলার আসামীকে অচিরেই গ্রেফতার করে আইনের আওতায় নেওয়া হবে।         

রিটেলেড নিউজ

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত


মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত


পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত


ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :  ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত


পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত


আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর