শিরোনাম
জবি প্রতিনিধি | ০৭:২১ পিএম, ২০২১-০৮-০৭
বাংলাদেশ ছাত্রলীগের ডেঙ্গু মোকাবেলায় 'মাসব্যাপী এডিস মশা নিধন' কর্মসূচি বাস্তবায়নে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল-নাহিয়ান খান জয়ের নির্দেশনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি শুরু করেছে নেতাকর্মীদের নিয়ে।
আজ (শনিবার) বিকেল চারটা নাগাদ ক্যাম্পাসের শহিদ মিনারের সামনে থেকে এই কার্যক্রম শুরু করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম ফরাজী এবং ছাত্রলীগের একাধিক নেতাকর্মীকে নিয়ে।
উল্লেখ্য যে, গত ২০ জুলাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সম্মেলনের দুই বছর পূর্ণ হলেও এখনো কোনো কমিটি ঘোষণা করা হয়নি। কিন্তু তারপরও কেন্দ্রীয় ছাত্রলীগের দিকনির্দেশনা মোতাবেক নিয়মিত কাজ করে যাচ্ছে জবি ছাত্রলীগ।
করোনা মহামারির শুরুতে মাস্ক প্রদান কার্যক্রম, খেটে খাওয়া মানুষের মাঝে খাবার বিতরণ সহ প্রতিনিয়ত জনগণ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশে থেকে কাজ করে যাচ্ছে জবি শাখা ছাত্রলীগের একাধিক নেতাকর্মী।
ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম ফরাজি বলেন, সবসময় বাংলাদেশ ছাত্রলীগ মাঠে থেকে নিরলস ভাবে কাজ করে যায়। কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল - নাহিয়ান খান জয় ভাইয়ের নিদর্শনা অনুযায়ী আমরা ক্যাম্পাসে মাস ব্যাপী এই এডস মশা নিধন কার্যক্রম পরিচালনা করবো।
এই সময় বিশ্ববিদ্যালয়ে শাখা ছাত্রলীগের একাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited