শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৩:৪২ পিএম, ২০২১-০৮-০৮
-- তারেকুল আলম
কেমন আছেন আপনি?
যেমন ছিলাম, একটুও বদলায়নি।
মৃত্যুর স্বাদ কেমন হয়?
কার মৃত্যু? আপনি কি বলছেন এসব?
আমি আপনার সন্ধ্যাতারা বলছি।
আমাকে চিনতে পারছেন না?
চিনতে পেরেছি বলেই তো জিজ্ঞেস করলাম।
আমি কি মরে গেছি নাকি?
বেঁচে থেকেই তো মৃত ছিলা আমার কাছে,
তাও দীর্ঘ এক পক্ষকাল ধরে।
রাগ করেছেন? - না।
অভিমান? - তাও না।
তাহলে?
গত দুই দিন ধরে দম বন্ধ হয়ে আসছিল।
কেন কি হয়েছে? শরীর খারাপ লাগছে?
-না। তবে কাঠগড়ায় প্রাণদণ্ডের ভয়ে ভীত
আসামির রূহের মত রূহটা যেন বের হয়ে
যাচ্ছিল মনে হয়েছে।
এই শুনেন না, আপনাকে যে জন্য ফোন দিয়েছি
তাই বলা হয় নি।
আমার বিয়ের একটা প্রস্তাব এসেছে।
তবে আপনার সাথে পরিচয় হওয়ার
আগে থেকেই তারা নাকি জোরাজোরি করছিল।
ছেলে আপনার মত সরকারি চাকরি করে
এদের বাড়ি নাকি ছাদ করা বিল্ডিং।
কি হলো, আপনি শুনছেন?
হুম।
ছেলেটা কেমন একটু খবর নিয়ে দেখিয়েন তো।
আপনি ভালো থাকিয়েন, আচ্ছা রাখি।
আমাদের বাংলা ডেস্ক : : অভিজ্ঞ ব্যাংকার মিজ মেহের সুলতানা পদোন্নতি পেয়ে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের (বিএ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : ১৯৪৭ সালের ১৫ আগস্ট। সারা ভারত যখন স্বাধীনতার আনন্দে মেতে উঠেছে, তখন মুর্শিদাবাদের মানুষের কাছে স...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক :: : ইসলামী ব্যাংককে ঘিরে অস্থিরতা কোনোভাবেই কমছে না। গত রোববার আবারও ইসলামী ব্যাংকের প্রধান কার্যাল...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) সীমান্ত এলাকায় পরিচালিত বিশেষ ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দুই মাস দায়িত্ব পালনের পর এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচিত স...বিস্তারিত
চট্টগ্রাম ব্যুরো : : চট্টগ্রাম নগরের ফয়’স লেক চিড়িয়াখানার প্রবেশমুখে অবস্থিত একটি আবাসিক হোটেল থেকে মোহাম্মদ রিপন ও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited