শিরোনাম
গোবিন্দগঞ্জ(গাইবান্ধা)প্রতিনিধি : | ০৬:০৩ পিএম, ২০২১-০৮-০৮
গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রকৃতি, পরিবেশ ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর অবৈধ কাঠকয়লা কারখানা বন্ধের দাবিতে রবিবার দুপুরে নাগরিক কমিটির উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে। গোবিন্দগঞ্জ নাগরিক কমিটির আহ্বায়ক উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি এম এ মতিন মোল্লার নেতৃত্বে পরিবেশ অধিদপ্তরের রংপুর বিভাগীয় উপ পরিচালক বরাবরে এ স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, গোবিন্দগঞ্জ নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন আকন্দ. জেএসডি উপজেলা সাধারণ সম্পাদক আলী আজগর. উপজেলা সিপিবির সম্পাদক মন্ডলীর সদস্য আল মামুন মোবারক. উপজেলা বাসদ আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, ভোক্তা মে র সভাপতি আলমগীর হোসেন প্রমূখ।
স্মারকলিপিতে বলা হয় গোবিন্দগঞ্জ উপজেলাধীন সাপমারা ইউনিয়নের সারাই, মহিমাগঞ্জ ইউনিয়নের গোপালপুর এবং জীবনপুর গ্রামে অনেকগুলি চুল্লি স্থাপন করে একটি প্রভাবশালী স্বার্থানেষী মহল বৃক্ষনিধনের মাধ্যমে অবাধে কাঠ পুড়ে কয়লা তৈরী করে বিক্রি করছে। ফলে এলাকার গাছপালা বনভূমি উজাড়সহ পরিবেশ, প্রকৃতির ক্ষতি এবং বায়ু দূষণে মানুষ শ্বাসকষ্ট সহ নানাবিধ জটিল রোগে আক্রান্ত হচ্ছে। অবিলম্বে এসব অবৈধ কাঠকয়লা কারখানা ধ্বংস করে দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবী জানান তিনি।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited