বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

হোমনায় গ্রামবাসীর সংঘর্ষের মামলায় আসামী ৩৫৫ গ্রেফতার ৮ 

কুমিল্লা প্রতিনিধি :    |    ০৬:২৯ পিএম, ২০২১-০৮-০৮

হোমনায় গ্রামবাসীর সংঘর্ষের মামলায় আসামী ৩৫৫ গ্রেফতার ৮ 

কুমিল্লার হোমনায় সিএনজি চালকের হর্ন বাজানোকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় দুটি মামলা হয়েছে। এতটিতে উপজেলার ভাষানিয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদকসহ ৫৫ জনের নামে এবং অজ্ঞাত আরও ৩ শ’ জনকে আসামী করা হয়েছে। গতকাল রবিবার হোমনা থানায় এ দুটি মামলা হয়। 
কামরুল হাসান ও আক্তার হোসেন বাদি হয়ে দুটি মামলা করেন। একটিতে প্রধান আসামী করা হয় ভাষানিয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান কামরুল ইসলামকে এবং অপরটির প্রধান আসামী করা হয় উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মো. সাদেক হোসেন সরকাকে। এ ঘটনায় দুটি মামলার এজাহার নামীয় আট জনকে গ্রেফতার করেছে পুলিশ। পরিস্থিতি এখনও থমথমে অবস্থা বিরাজ করছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। বাজার ও আশপাশের এলাকা পূরুষশূন্য হয়ে পড়েছে। ওই এলাকায় যানবাহন চলাচল নেই বললেই চলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকাল চার টার সময় উপজেলার ভাষানিয়া ইউনিয়নের ওমরাবাদ গ্রামের সিএনজি চালক মো. সাব্বির (১৯) সিএনজি নিয়া কাশিপুর গ্রামের কাশিপুর বাজারে যায়। সেখানে কাশিপুর গ্রামের কয়েকজন লোকের সামনে জোরে হর্ন বাজাতে থাকলে বিরক্ত হয়ে কাশিপুর গ্রামের এক ব্যক্তি ওই চালককে চর থাপ্পর মারে। সিএনজি চালক সাব্বির এই ঘটনা তার গ্রামের লোকজনকে জানায়। খবর পেয়ে ওই দিন বিকেলে ওমরাবাদ গ্রামের কয়েকশ লোক লাঠিসোঁটা নিয়ে কাশিপুর বাজারে কাশিপুর গ্রামবাসির উপর হামলা করে। পরে কাশিপুর গ্রামের লোকজন সংগঠিত হইয়া পাল্টা হামলা করে। এরই জের ধরে পরের দিন শনিবার আবারও দুই গ্রামবাসীর মধ্যে কাশিপুর বাজারে হামলা সংঘর্ষ হয়। সংঘর্ষে কাশিপুর বাজারের অন্তত ১৬ টি দোকানে ভাংচূড়ের ঘটনা ঘটে। এতে গ্রামের অন্তত ২০ জন আহত হয়। শনিবার কাশিপুর বাজারে হোমনা, মেঘনা, তিতাস, মুরাদনগর ও জেলা থেকে ডিবি পুলিশসহ অতিরিক্ত দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়। ওই সময় পুলিশ তিন রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। 
হোমনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ বলেন, শুক্রবার বিকেল চারটায় ওমরাবাদ গ্রামের সিএনজি চালক সাব্বির কাশিপুর বাজারে হর্ন বাজানোকে কেন্দ্র করে ওমরাবাদ এবং কাশিপুর গ্রামের মধ্যে দুই দিন সংঘষের্র ঘটনা ঘটে। এই ঘটনায় রবিবার দুটি মামলা হয়েছে। এতে এক পক্ষে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল ইসলাম অপর পক্ষে উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সম্পাদক মো. সাদেক হোসেন সরকাকে আসামী করে ৫৫ জনের নামে ও আরও অন্তত তিন শ’ অজ্ঞাত নামে মামলা হয়েছে। দুই পক্ষের আট জনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত আছে। 
 

রিটেলেড নিউজ

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত


মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত


পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত


ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :  ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত


পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত


আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর