শিরোনাম
এনামুল হক, সিরাজগঞ্জ : | ০৬:৩৩ পিএম, ২০২১-০৮-০৮
এনামুল হক, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ উজান থেকে ধেয়ে আসা ও প্রবল বর্ষণে সিরাজগঞ্জ যমুনা নদীর পানি ১১.৮১ সেন্টি মিটার বৃদ্ধি পেয়েছে। তবে এখনো যমুনা নদীর পানি বিপদসীমার অনেকটা নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের ওয়াবদা বাঁধের পুর্বাঞ্চলের ফসলি জমি ও ঘরবাড়িতে পানি উঠতে শুরু করেছে। স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী (সদর দপ্তর) জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পাহাড়ি ঢল ও দফায় দফায় বষর্ণে কয়েকদিন ধরে যমুনার নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ২.৪৬ সেন্টি মিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধি পাওয়ায় সদর উপজেলার রতনকান্দি, ছোনগাছা, খোকশাবাড়ি, মেছড়া, কাওয়াকোলা, কালিয়াহরিপুর ও সয়দাবাদ ইউনিয়নের কিছু কিছু এলাকা ভাঙ্গণ দেখা দিয়েছে। ভাঙ্গণ কবলিত এলাকা নজরদারী করছেন পানি উন্নয়ন বোর্ড।
খোকশাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশীদুল হাসান রশিদ মোল্লা জানান, রবিবার ভোররাত হতে দুপুর পর্যন্ত প্রবল বর্ষণে যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়ে নদীর তীরবর্তি এলাকা পাঁচিল, দিয়ারপাঁচিল, ব্রাক্ষমবয়ড়া, ক্ষিদ্রানী ও শৈলাবাড়ি গ্রামের নিম্নাঞ্চলের ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। এতে আখ, সবজি ও রোপণকৃত আমন ধানের ক্ষতির সম্ভবনা রয়েছে। এ বিষয়ে ছোনগাছা ইউপি চেয়ারম্যান শহিদুল আলম বলেন- যমুনা নদীর পানি যে অবস্থায় রয়েছে তাতে বন্যার আশঙ্কা নেই।
মোঃ আরফান উদ্দীন : নিজস্ব একটি সিএনজি টেক্সির মালিক হয়ে পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফেরানোর স্বপ্ন দেখেছিলেন অনেক মা...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কৃষিতে রাসায়নিক সার ও কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিয়ন...বিস্তারিত
মুহাম্মদ ওসমান বিন হাসান, ককসবাজার : : উখিয়া (কক্সবাজার): একটি সড়কের দৈর্ঘ্য মাত্র ৯৬৩ মিটার। কিন্তু সেই সড়কের সংস্কার শেষ হতে সময় গড়িয়েছ...বিস্তারিত
চট্টগ্রাম ব্যুরো : : বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ডে দলটির দুই পক্ষের পাল্টাপাল্টি ক...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সময়ে বিএনপির তৃণমূল পর্যায়ে ত্যাগী ও দীর...বিস্তারিত
মোঃ আরফান উদ্দীন : টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited