শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০৭:১০ পিএম, ২০২১-০৮-১০
সৌদি আরবে ফিলিস্তিন ও জর্ডানের ৬৯ নাগরিককে বিভিন্ন অপরাধে কারাদণ্ড দেয়া হয়েছে। কারো কারো সর্বোচ্চ ২২ বছরেরও সাজা দেওয়া হয়েছে । আগামী ৪০ দিনের মধ্যে আসামিরা আপিল করার সুযোগ পাবেন । আল জাজিরা প্রতিবেদনের বরাত জানা যায় যে, ২০১৮ সালের মার্চ মাসে রাজশাসন বিরোধীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানকালে এই ৬৯ জনকেও আটক করে সৌদ আইনশৃঙ্খলা বাহিনী । ফিলিস্তিন ও জর্ডানের এসব নাগরিক দীর্ঘদিন ধরে দেশটিতে বসবাস করে আসছিল I
গত ২০২০ সালে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) প্রতিবেদনে এদের আটক করার বিষয়টি উঠে আসে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ‘সন্ত্রাসী গোষ্ঠীর’ সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনা হলেও এখন পর্যন্ত কোনো গোষ্ঠীর নাম প্রকাশ করেনি সৌদি আরব কর্তৃপক্ষ । গত রবিবার রায় ঘোষণার পর থেকে এখন পর্যন্ত সৌদি সরকারের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি ।
এইচআরডব্লিউ’র ডেপুটি ডিরেক্টর মাইকেল পেজ বলেন, ২০১৯ সালের ফেব্রুয়ারিতে বেশ কয়েকজন ফিলিস্তিনি আটক হন দেশটিতে এবং তাদের সন্ত্রাসের মামলায় বিচারের মুখোমুখি করা হয়।
অপর দিকে এ রায় ঘোষণার পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস। তারা বলেছে, দণ্ডিতরা সৌদি সরকারের কোনোই ক্ষতি করেনি এবং এদের শাস্তি দেওয়াটা অন্যায়।
মিলন লস্কর, শিলচর (ভারত) : : মিলন উদ্দিন লস্কর ভারতের উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়ি রাজ্য মেঘালয়। নামের অর্থ মেঘের আবাসভূমিà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিকà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্à...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited