বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

রাজশাহীতে করোনায় ক্ষতিগ্রস্ত আরো ৩০০ জনকে অর্থ প্রদান  

রাজশাহী প্রতিনিধি :    |    ০৭:৪১ পিএম, ২০২১-০৮-১০

রাজশাহীতে করোনায় ক্ষতিগ্রস্ত আরো ৩০০ জনকে অর্থ প্রদান  

রাজশাহী শিল্পকলা একাডেমিতে রাজশাহী জেলা প্রশাসনের উদ্যোগে ও সোনালী ব্যাংক লিমিটেড রাজশাহীর সহযোগিতায় মঙ্গলবার বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে করোনায় কর্মহীন দু:স্থ ও অসহায়দের মধ্যে নগদ অর্থ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল  বলেন, সরকার বুধবার থেকে কঠোর লকডাউন শিথিল করেছে। এ নিয়ে দিয়েছে প্রজ্ঞাপন। এরফলে সকল ব্যবসা প্রতিষ্ঠান, যানবাহন, ব্যাংক-বিমা, শপিংমল ও দোকানপাট খুলে যাবে। এছাড়াও  এই মহতী কার্যক্রমে জেলা প্রশাসন তথা সরকারকে সহযোগিতা করার জন্য সোনালী ব্যাংক লিমিটেডকে ধন্যবাদ জানান। সেইসাথে জনগণের পাশে এসে দঁাড়ানোর জন্য এনসিসি ব্যাংক, ওয়ান ব্যাংক ও জমুনা ব্যাংকেও ধন্যবাদ জানান তিনি। এই দুর্যোগ মুহুর্তে অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান ও সমাজের বিত্তবানদের অসহায়দের পাশে এসে দঁাড়ানোর জন্য আহবান জানান জেলা প্রশাসক। বক্তব্য শেষে উপস্থিত তিনশ জনের মধ্যে ২০০০-/ হাজার টাকা করে মোট ছয় লক্ষ টাকা প্রদান করেন তিনি। রাজশাহী অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মদ শরিফুল হক এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক লিমিটেড রাজশাহীর ডিজিএম সাহাদত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) কল্যাণ চৌধুরী, ও ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা প্রকৌশলী আমিনুল হক। এছাড়াও জেলা প্রশাসন ও সোনালী ব্যাংকের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 
 
রিটেলেড নিউজ

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত

মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত

পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত

ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :  ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত

পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত

আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত

সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত

সর্বশেষ খবর